শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তৃণমূল থেকেই উঠবে আগামীর ফুটবলার: মীর শাহে আলম

তৃণমূল থেকেই উঠবে আগামীর ফুটবলার: মীর শাহে আলম

একসময় গ্রামের খোলা মাঠেই জন্ম নিয়েছিল দেশের অনেক খ্যাতিমান ফুটবলারের গল্প। সেই হারিয়ে যেতে বসা ক্রীড়া সংস্কৃতিকে আবারও প্রাণবন্ত করতে তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষ্য সামনে রেখেই আয়োজিত হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগামীর জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই সরকারের অন্যতম লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন।"
 

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার নতুন জোয়ার সৃষ্টি করার একটি জাতীয় উদ্যোগ। শহর-গ্রাম নির্বিশেষে সব শিক্ষার্থী যাতে সমান সুযোগ পায় এবং নিজেদের প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি করতে পারে, সে লক্ষ্য নিয়েই এ আয়োজন।
 

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি উপজেলায় খেলাধুলার অনুকূল পরিবেশ সৃষ্টি, খেলার মাঠ সংরক্ষণ, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। এ উদ্যোগ সফল করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তিনি।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকরা অংশ নেন।
এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। এছাড়া স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
 

মতবিনিময় সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে প্রতীকীভাবে একটি করে ফুটবল তুলে দেন প্রতিমন্ত্রী। উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং শিবগঞ্জ থেকেই একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার মতো ফুটবলার উঠে আসবে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪