শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জজ কোর্ট এলাকা থেকে জাল নোট উদ্ধার

জজ কোর্ট এলাকা থেকে জাল নোট উদ্ধার

বগুড়া শহরের জজ কোর্ট চত্বরে অভিযান চালিয়ে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তি এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতির একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা সদর থানার জজ কোর্ট চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুস।
 

গ্রেপ্তার ব্যক্তি হলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৭)। তিনি ছলিম উদ্দিনের ছেলে।
ডিবি সূত্র জানায়, অভিযানের সময় রফিকুল ইসলামের হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা। জব্দ করা নোটগুলো আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
 

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একটি জাল নোট চক্রের সঙ্গে জড়িত। তবে এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বলেন, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জাল নোটের উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং সম্ভাব্য সহযোগীদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪