বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দীর্ঘদিন পর সচল শিবগঞ্জের হেলিপ্যাড

দীর্ঘদিন পর সচল শিবগঞ্জের হেলিপ্যাড

দীর্ঘদিনের অবহেলা, অযত্ন আর ব্যবহারের অযোগ্য অবস্থার অবসান ঘটিয়ে নতুন জীবন ফিরে পেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার একমাত্র নির্ধারিত হেলিপ্যাড। সংস্কার শেষে বুধবার (৮ জুলাই) এই হেলিপ্যাডেই প্রথমবারের মতো অবতরণ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর এই অবতরণের মধ্য দিয়েই দীর্ঘদিন অচল হয়ে থাকা হেলিপ্যাডটি আবারও আনুষ্ঠানিকভাবে সচল হলো।

বুধবার দুপুর ১টা ২০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে সেনাপ্রধান হেলিকপ্টারযোগে শিবগঞ্জে পৌঁছান। দীর্ঘদিন পর ব্যবহার হওয়া এই হেলিপ্যাডে তাঁর নিরাপদ অবতরণ স্থানীয়দের মাঝেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় বহু বছর আগে একটি হেলিপ্যাড নির্ধারণ করা হলেও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে সেটি ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ফলে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর বা জরুরি প্রয়োজনে হেলিপ্যাডটি ব্যবহার করা সম্ভব হচ্ছিল না।
 

অবশেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির বিশেষ উদ্যোগে হেলিপ্যাডটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়। সংস্কারের ফলে অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ অবতরণের উপযোগী পরিবেশ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা হয়।
 

সংস্কারকাজ শেষ হওয়ার পরপরই সেনাপ্রধানের অবতরণকে হেলিপ্যাডটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, দীর্ঘদিন পর এই অবকাঠামোটি পুনরায় কার্যকর হওয়ায় ভবিষ্যতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফর, জরুরি প্রশাসনিক কার্যক্রম এবং দুর্যোগকালীন প্রয়োজনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

সংশ্লিষ্টরা মনে করছেন, অবহেলায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোকে পুনরায় সচল করার এই উদ্যোগ শিবগঞ্জের প্রশাসনিক সক্ষমতা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। সেনাপ্রধানের প্রথম অবতরণের মাধ্যমে সেই সম্ভাবনার আনুষ্ঠানিক সূচনা হলো।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯