শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পৌর নাগরিকদের কথা শুনলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পৌর নাগরিকদের কথা শুনলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দীর্ঘ ২৫ বছরের পথচলার পর বগুড়ার শিবগঞ্জ পৌরসভা যেন নতুন এক প্রশাসনিক ও নাগরিক বাস্তবতায় প্রবেশ করল। পৌরসভার পরিধি বাড়িয়ে নতুন ৮টি এলাকা অন্তর্ভুক্তির পর এবার সেই এলাকার নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে বসলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সোমবার (১১ মে ২০২৬) বিকাল ৫টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন বর্ধিত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নাগরিকরা তাদের দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত সংকট, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা উন্নয়ন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক পৌরসেবা নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শিবগঞ্জ পৌরসভার ইতিহাস ও সাম্প্রতিক উন্নয়নের বিষয়টি তুলে ধরে বলেন,
“২০০১ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরেই শিবগঞ্জ পৌরসভার যাত্রা শুরু হয়েছিল। আজ দীর্ঘ ২৫ বছর পর তাঁর নেতৃত্বেই পৌরসভাটি ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়েছে।”

তিনি আরও বলেন, পৌরসভার পরিধি বৃদ্ধি করে নতুন ৮টি এলাকা অন্তর্ভুক্তির ফলে নাগরিক সেবার পরিসর আরও বিস্তৃত হবে। এ সময় তিনি উল্লেখ করেন, নতুন পৌরসভা গঠন থেকে শুরু করে বর্তমানের এলাকা বর্ধিতকরণ এবং ‘খ’ শ্রেণিতে উন্নীতকরণের সব প্রস্তাবনা তার উদ্যোগেই বাস্তবায়নের পথে এগিয়েছে।

মতবিনিময় সভার পরিবেশ ছিল অনেকটাই অংশগ্রহণমূলক। বক্তৃতার চেয়ে নাগরিকদের কথা শোনার দিকেই বেশি গুরুত্ব দিতে দেখা যায় প্রধান অতিথিকে। উপস্থিত অনেকেই আশা প্রকাশ করেন, পৌরসভার নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলো দ্রুতই আধুনিক নাগরিক সুবিধার আওতায় আসবে।
সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং জিয়া পরিবারের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪