রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এক চিরকুটে সততার নজির গড়লেন মাহী

এক চিরকুটে সততার নজির গড়লেন মাহী

ট্রেনে ভ্রমণের সময় তাড়াহুড়ার কারণে টিকিট কাটতে পারেননি। তবে সেই ভুলের দায় এড়িয়ে যাননি তিনি। যাত্রা শেষে নিজের ভ্রমণভাড়া পরিশোধ করতে বগুড়া রেলওয়ে স্টেশনের কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন মাহী নামের এক যাত্রী। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ রেলওয়ের প্রতি ব্যক্তিগত দায়বোধ ও সচেতনতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়া রেলওয়ে স্টেশনের কাউন্টারে টাকা ও চিরকুটটি রেখে যাওয়ার ঘটনা ঘটে।

চিরকুটে ওই যাত্রী লিখেছেন, “আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।”

মাত্র ৩০ টাকা হলেও এর পেছনের দায়বোধই ঘটনাটিকে ব্যতিক্রমী করে তুলেছে। সাধারণত বিনা টিকিটে ভ্রমণের ক্ষেত্রে জরিমানা বা টিকিট পরীক্ষার বিষয়টি আলোচনায় আসে। কিন্তু নিজের ভুল উপলব্ধি করে স্বেচ্ছায় ভাড়া পরিশোধের এমন উদ্যোগ যাত্রীসচেতনতার ভিন্ন একটি দিক তুলে ধরেছে।

বগুড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ বলেন, “যাত্রীদের এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। যদিও রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি পরিচয় জানালে আমরা তাকে ধন্যবাদ জানাতে পারতাম।”

তিনি আরও বলেন, “রেলওয়ে যেহেতু সবার জন্য, তাই এর যত্নেও সবার সচেতনভাবে এগিয়ে আসা উচিত।”

রেলভ্রমণে নিয়ম মেনে টিকিট কাটা প্রত্যেক যাত্রীর দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পরও তা স্বীকার করে ভাড়া পরিশোধের উদ্যোগ দেখিয়ে দিল, নাগরিক সচেতনতা সব সময় বড় কোনো আয়োজনের বিষয় নয়। কখনো কখনো একটি ছোট চিরকুট আর ৩০ টাকাও দায়িত্ববোধের বড় বার্তা হয়ে উঠতে পারে।

আরও

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

সারা দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গায় বস্তাবন্দি হাত-পা বাধা অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলি...

২০২৬-১০-১১ ১৬:১৪

নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

সারা দেশ

নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

নারায়ণগঞ্জে পৃথক তিন স্থানে দুই বাড়িতে সিলিন্ডারের পাইপলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের দগ্ধ-৪জন এবং কে...

২০২৬-১০-১১ ১৬:১৩

টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর স্বপ্ন ৫০ জনের কর্মসংস্থান

সারা দেশ

টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর স্বপ্ন ৫০ জনের কর্মসংস্থান

ইউটিউবে মাশরুম চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ছোট্ট একটি টিনের ঘরে মাশরুম চাষ শুরু করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিন...

২০২৬-১০-১০ ২৩:৫১

গাইবান্ধায় ছেলে সেজে এক মেয়ে আরেক মেয়েকে বিয়ে : ৬ মাস সংসার

সারা দেশ

গাইবান্ধায় ছেলে সেজে এক মেয়ে আরেক মেয়েকে বিয়ে : ৬ মাস সংসার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে ছেলে সেজে এক মেয়ে আরেক মেয়েকে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে...

২০২৬-১০-১০ ২৩:৪৬