শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রতিশ্রুতি পূরণে তেঁতুলতলায় শাড়ি বিতরণ করলেন প্রতিমন্ত্রী

প্রতিশ্রুতি পূরণে তেঁতুলতলায় শাড়ি বিতরণ করলেন প্রতিমন্ত্রী

ভোটের পূর্বে দেউলী ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অনুষ্ঠিত হরিবাসর অনুষ্ঠান ঘিরে যে আবেগঘন ও হৃদয়ছোঁয়া মুহূর্তের সৃষ্টি হয়েছিল, সেই স্মৃতি আবারও বাস্তবে রূপ নিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর সফরে।

সোমবার (১১ মে ২০২৬) সরকারি সফরে তিনি স্ত্রী মীর লাবনী আক্তারকে সঙ্গে নিয়ে তেঁতুলতলা এলাকায় পৌঁছান। সেখানে পূর্বের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় হিন্দু নারীদের হাতে শাড়ি উপহার তুলে দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পূর্বে ওই এলাকায় হরিবাসর অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় হিন্দু নারীরা স্নেহভরে তৎকালীন এমপি প্রার্থী মীর শাহে আলমকে ‘দাদা’ সম্বোধন করেন এবং একযোগে নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। জবাবে তিনি আন্তরিকভাবে তাঁদের ‘দিদি’ সম্বোধন করে বিজয়ী হলে শাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এবার তিনি নিজ হাতে শাড়ি বিতরণ করেন। উপহার পেয়ে স্থানীয় নারীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগে তারা কেবল উপহারই নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্কের এক নতুন উদাহরণ দেখতে পেয়েছেন, যা এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪