শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় ন্যাপকিনের বাক্সে মাদকের চালান জব্দ

বগুড়ায় ন্যাপকিনের বাক্সে মাদকের চালান জব্দ

ন্যাপকিনের বাক্সকে আড়াল হিসেবে ব্যবহার করে পাচার করা হচ্ছিল নিষিদ্ধ মাদক টাপেন্টাডল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ সময় ১,৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার জগন্নাথপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপাড়া এলাকার বাসিন্দা মো. আশিক ইকবাল ওরফে সাজু (৩৩)।
 

ডিএনসি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে একটি মাদকের চালান ওই এলাকায় পাচার করা হবে। পরে সেখানে অবস্থান নিয়ে সন্দেহভাজন আশিক ইকবালকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় একটি খাকি রঙের কার্টনের ভেতরে থাকা স্যানিটারি ন্যাপকিনের বাক্সের আড়াল থেকে 'Tapal' নামের ১৫০টি ব্লিস্টারে মোট ১,৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ট্যাবলেটগুলোর ব্লিস্টারসহ মোট ওজন ৬৩০ গ্রাম। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি স্যামসাং ডুয়োস বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
 

ডিএনসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শেরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. হুমায়ুন কবির।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪