শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডাক্তার পরিচয়ে প্রতারণা, দুই ভাইকে জরিমানা

ডাক্তার পরিচয়ে প্রতারণা, দুই ভাইকে জরিমানা

বগুড়া মহানগরের শেরেবাংলা নগর এলাকায় দীর্ঘদিন ধরে ‘ডাক্তার’ পরিচয়ে রোগী দেখছিলেন দুই ভাই। নামের আগে ‘ডাক্তার’ লিখে সাধারণ মানুষের আস্থা অর্জন করলেও তাঁদের প্রকৃত পরিচয় ভিন্ন। অবশেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উন্মোচিত হলো সেই প্রতারণার চিত্র। একই সঙ্গে তাঁদের চেম্বার থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ জীবনরক্ষাকারী ওষুধ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শহরের শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযানে জানা যায়, মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) নামের দুই ভাই কেবল ডিএমএফ (Diploma in Medical Faculty) কোর্স সম্পন্ন করলেও দীর্ঘদিন ধরে নামের আগে অবৈধভাবে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। স্থানীয়দের কাছেও তাঁরা চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। এতে প্রকৃত চিকিৎসক ভেবে অনেক রোগী তাঁদের কাছে চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তদন্তে আরও দেখা যায়, তাঁদের চেম্বারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ জীবনরক্ষাকারী ওষুধ সংরক্ষণ করা হয়েছিল, যা রোগীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পরে এসব ওষুধ জব্দ করা হয়।

অভিযান চলাকালে অভিযুক্তরা অনিয়ম ও প্রতারণার বিষয়টি স্বীকার করলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমে জড়াবেন না—এ মর্মে তাঁদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

অভিযানে র‍্যাব-১২ এবং বগুড়া জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভুয়া চিকিৎসক, প্রতারক ও স্বাস্থ্যসেবার নামে অনিয়মকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪