আসামিরা হলেন, মঠবাড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড সবুজ নগর গ্রামের মোস্তফা সরদারের ছেলে মিজান সরদার (২৩), আলতাফ এর ছেলে জুয়েল (২৪), সোনা মৃধার ছেলে সাগর (২২), ইউনুস আলীর ছেলে জুয়েল (২০), হাফিজুর রহমানের ছেলে মামুন (৩৫)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান সরদার পৌর শহরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ এর ব্যবসা করে। বাড়িতে ইন্টারনেট সংযোগ দেয়ার কথা বলে কিছুদিন আগে মিজান সরদার ভুক্তভোগী আলামিন এর কাছ থেকে ৪ হাজার টাকা নেয়। টাকা নিয়েও বাড়িতে ইন্টারনেট সংযোগ না দেয়ায় আলামিন ইন্টারনেট ব্যবসায়ী মিজান সরদারের কাছে কারণ জানতে চায়। এ কথার জেরে সম্প্রতি তাদের মধ্যে বাক-বিতান্ডা হয়। এ সময় মিজান সরদার আলামিনকে দেখে নেয়ারও হুমকি দেয়। সে ধারাবাহিকতায় গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আলামিনকে স্থানীয় সমবায় মার্কেটের জালাল নামে এক ব্যক্তির দোকানের সামনে একা পেয়ে এলোপাথাড়ি হাতুড়িপেটা করে। এ সময় আলামিনের মাথা ফেটে মারাত্মক রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা গিয়ে হামলাকারীদের কবল থেকে আলামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। হামলার সময় আলামিন এর ব্যবহৃত মোবাইল এবং পকেটে থাকা সাড়ে চার হাজার টাকা নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।