শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় 'জারা কার হাউজে' ভয়াবহ আগুন

বগুড়ায় 'জারা কার হাউজে' ভয়াবহ আগুন

বগুড়া সদরের মাটিডালী বিমান মোড় এলাকায় অবস্থিত ‘জারা কার হাউজ’ নামের একটি গাড়ি বিক্রয় ও সার্ভিসিং প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা শোরুমজুড়ে ছড়িয়ে পড়ে। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শোরুমে একটি গাড়ির সার্ভিসিং চলছিল। এ সময় হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ দেখা দিলে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে শোরুমে থাকা মোট পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বাকি তিনটি গাড়ি আগুনের তাপ ও ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোর রং নষ্ট হয়ে গেছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, শুধু গাড়িই নয়, শোরুমের বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান সরঞ্জামও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর পুলক কুমার গোস্বামী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি সার্ভিসিংয়ের সময় আগুনের সূত্রপাত হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন পাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। ফলে আরও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪