শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভাইয়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি জিন্নাহ

ভাইয়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি জিন্নাহ

ছোট ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্ত সাবেক এমপি জিন্নাহবগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শরিফুল ইসলাম জিন্নাহ-কে ছোট ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মহাস্থান এলাকার বাসিন্দা মরহুম আজিম উদ্দিন প্রামানিকের কনিষ্ঠ পুত্র মোঃ সাব্বিরুল ইসলাম মুন্না মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ছোট ভাইয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পর কারাবন্দী সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর পক্ষ থেকে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি অনুমোদন করলে তাঁকে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পরিবার জানিয়েছে, আজ বাদ আছর মহাস্থান ঈদগাহ ময়দানে মরহুম সাব্বিরুল ইসলাম মুন্নার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ প্যারোলে মুক্ত হয়ে ছোট ভাইয়ের শেষ বিদায়ে অংশ নেবেন।
স্থানীয়দের অনেকে বলছেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন বড় ভাইয়ের ছোট ভাইকে শেষবারের মতো বিদায় জানানোর এই মুহূর্তটি অত্যন্ত আবেগঘন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর এই সাময়িক সাক্ষাৎ অনেককেই নাড়া দিয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪