শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে নিহত ২

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে নিহত ২

একই দিনে একই মহাসড়কে দ্বিতীয়বারের মতো রক্ত ঝরল। সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া এলাকায় বাসচাপায় সাত শ্রমিক নিহত হওয়ার শোক কাটতে না কাটতেই বিকেলে একই এলাকার অদূরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সাত বছর বয়সী নাতি আহত হলেও তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন মোল্লার ছেলে বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বিবি (৪৫)। বাবুল হাসান পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবুল হাসান তার স্ত্রী এবং সাত বছর বয়সী নাতি জুলকার নাঈনকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জেসমিন বিবি ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মিরাজুল মণ্ডল বলেন, চালকের অদক্ষতা ও অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলটি রাস্তার বাম পাশে সরে গিয়ে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা পায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই দিনে একই মহাসড়কে দুই মর্মান্তিক দুর্ঘটনা শুক্রবার ভোরে এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে অবস্থানরত শ্রমিকদের ওপর উঠে গেলে সাতজন নিহত হন এবং একাধিক ব্যক্তি আহত হন। সেই ঘটনার কয়েক ঘণ্টা পর বিকেলে একই মহাসড়কের অদূরে আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এক দিনের ব্যবধানে একই সড়কে পরপর দুটি ভয়াবহ দুর্ঘটনায় মোট নয়জনের প্রাণহানি ঘটায় সড়কটির নিরাপত্তা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ অংশে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে।

আরও

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাকায় বিদেশ গিয়ে মাকেই পিটিয়ে বের করে দিল ছেলে!

সারা দেশ

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাকায় বিদেশ গিয়ে মাকেই পিটিয়ে বের করে দিল ছেলে!

জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন মা। উদ্দেশ্য ছিল ছেলে ঘুরে দাঁড়াবে, সংসারের দুঃখ ঘুচবে। কিন্...

২০২৬-০৮-০৭ ২২:০৫

পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

সারা দেশ

পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দি...

২০২৬-০৮-০৭ ১৯:২৪

ফেনীর সোনাগাজীতে ট্রাক্টরে মোটরসাইকেলের  ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

সারা দেশ

ফেনীর সোনাগাজীতে ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১

ফেনীর সোনাগাজীতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নুর নবী রিপন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দ...

২০২৬-০৮-০৭ ১৮:৪৪

বিসিক শিল্পনগরীতে সরকারি গাছ টেন্ডার বা নিলাম প্রক্রিয়া ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ

সারা দেশ

বিসিক শিল্পনগরীতে সরকারি গাছ টেন্ডার বা নিলাম প্রক্রিয়া ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ

মৌলভীবাজার শহরতলীর গোমড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে ঝড়ে পড়ে যাওয়া এ...

২০২৬-০৮-০৭ ১৮:৪৩

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

সারা দেশ

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। আমিও বিশ্বাস...

২০২৬-০৮-০৭ ১৮:৪২

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

সারা দেশ

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ...

২০২৬-০৮-০৭ ১৮:০১