শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাবার হাতেই প্রাণ হারালো নিষ্পাপ শিশু

বাবার হাতেই প্রাণ হারালো নিষ্পাপ শিশু

গাবতলীতে পাষণ্ড বাবার হাতে প্রাণ গেল পাঁচ মাসের শিশু আব্দুল্লাহরবগুড়ার গাবতলী উপজেলায় বাবার হাতেই নির্মম মৃত্যুর শিকার হয়েছে পাঁচ মাস বয়সী শিশু আব্দুল্লাহ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে ক্ষোভ ও উত্তেজনা।

নিহত শিশু আব্দুল্লাহ স্থানীয় বাসিন্দা রায়হান আলীর ছেলে। অভিযোগ উঠেছে, মাদকাসক্ত অবস্থায় বাড়িতে ফিরে নিজের শিশু সন্তানকে গলা টিপে হত্যা করেন রায়হান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী বাড়িতে এসে আচমকা শিশু সন্তানকে কোলে নিয়ে গলা চেপে ধরেন। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঁচ মাসের নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪