রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

দেশের চলমান দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর আলতাফুন্নেছা খেলার মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় পৌঁছায়।

এ সময় শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয় এবং গুরুত্বপূর্ণ এই মোড়ে যানজটের সৃষ্টি হয়। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক একটি মন্তব্যের প্রতিবাদও জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দেশের অনেক এলাকায় এখনও বন্যা, ভারী বৃষ্টি ও দুর্যোগজনিত কারণে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। এমন অবস্থায় পরীক্ষা নেওয়া হলে অনেক পরীক্ষার্থী সমান সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।

তাদের আরও দাবি, সোমবার (১৩ জুলাই) বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি বা পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়েছেন, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত না হয়।

শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে এ বিষয়ে জেলা প্রশাসন বা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮