রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাংশায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাংশায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক।​

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান রাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান খান।
 

​আলোচনা সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক বলেন, "২৪-এর এই গণঅভ্যুত্থান আমাদের লালন করতে হবে। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়—এটাই আমাদের বড় শিক্ষা। অতীতে সরকারি কর্মকর্তারা দলীয় সরকারকে খুশি করতে গিয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কোনো দল নয়, বরং নিরপেক্ষভাবে জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। কোনো দলকে অন্ধের মতো সমর্থন করা যাবে না।

 শিক্ষার্থীরা তাদের জীবন দিয়ে যে স্বৈরাচার পতন ঘটিয়েছে, তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।"
​উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান বলেন, "স্বৈরাচারী কোনো ক্ষমতা স্থায়ীভাবে টিকে থাকতে পারে না। শিক্ষার্থীরা তাদের জীবনের বিনিময়ে গণঅভ্যুত্থান করে দেশকে বাঁচিয়েছে। কোটা আন্দোলন থেকে শুরু হওয়া এই আন্দোলনে ছাত্রদল, বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সাধারণ জনতাও শামিল হয়েছিল। আমাদের বুঝতে হবে, ক্ষমতার অপব্যবহার করা যাবে না।"
​

উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ বলেন, "জুলাইয়ের চেতনাকে অস্বীকার করার উপায় নেই। এই আন্দোলন কারো একক প্রচেষ্টায় হয়নি, সবাই মিলে এটি সফল করেছি। শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।"
​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান খান বলেন, "জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতিকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রেরণা জোগায়। শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা।

আরও

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮