শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় অনলাইন জুয়ার নারী এজেন্ট আটক

বগুড়ায় অনলাইন জুয়ার নারী এজেন্ট আটক

বগুড়ার শাজাহানপুরে অনলাইন জুয়ার বিস্তৃত নেটওয়ার্কের সন্ধান পেয়েছে র‍্যাব-১২। অভিযানে বিপুল সংখ্যক লেনদেন, শত শত জুয়ার সদস্য এবং ক্রিপ্টোকারেন্সিতে জমা অর্থের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় মোছাঃ খাদিজা খাতুন (২৯) নামে এক নারীকে আটক করা হয়েছে।র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া সূত্র জানায়, শনিবার (২৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল খালেকের বাড়ি থেকে তার মেয়ে খাদিজা খাতুনকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, খাদিজা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভনমূলক পোস্ট ও রেফারেন্স লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করা হতো।
অভিযানে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে খাদিজা “Enjoy247”, “VELKI Live” ও “PLAY25” নামের অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনার কথা স্বীকার করেন বলে জানায় র‍্যাব।
র‍্যাবের তথ্যমতে, “Enjoy247” প্ল্যাটফর্মের দুটি এজেন্ট আইডিতে Polar Bear ক্রিপ্টোকারেন্সিতে যথাক্রমে 619.32 PBU ও 1084.32 PBU ব্যালেন্স পাওয়া যায়। একটি আইডিতে ৬৩৭ জন সদস্যের তথ্য মিলেছে, যার মধ্যে ১১ জন সক্রিয় ছিলেন। ওই প্ল্যাটফর্মে মোট ২২ হাজার ৬৯৫টি ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।
এছাড়া “VELKI Live” প্ল্যাটফর্মে 70.72 PBU ব্যালেন্স এবং শুরু থেকে ২ হাজার ৮৪৬টি লেনদেনের তথ্য মিলেছে। “PLAY25” প্ল্যাটফর্মে 644.57 মার্কিন ডলার ব্যালেন্স পাওয়া যায়। গত ২৪ ঘণ্টায় ওই আইডি থেকে মাস্টার এজেন্টকে 402 ডলার পাঠানো এবং বিপরীতে 140 ডলার গ্রহণের তথ্যও পেয়েছে র‍্যাব।
র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, “সাইবার স্পেস ব্যবহার করে অনলাইন জুয়ার বিস্তার রোধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত খাদিজাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪