বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

বগুড়ায় গভীর রাতে ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে চেকপোস্ট বসিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়ার একটি দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টা ৪০ মিনিটের দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় করতোয়া পাম্পের পাশে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।
আটক ফরহাদ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মো. হারেজ আলীর ছেলে।

র‌্যাব-১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে করে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে যাচ্ছেন। তথ্যটি পাওয়ার পর সিপিএসসি বগুড়ার একটি দল মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

পরে ওই পথে আসা সন্দেহভাজন যাত্রীবাহী বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ফরহাদ হোসেনকে আটক করে তার হেফাজত থেকে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। তবে এত বিপুল পরিমাণ ইয়াবা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত ফরহাদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪