শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জনতার ভালোবাসায় ভাসলেন প্রতিমন্ত্রী

জনতার ভালোবাসায় ভাসলেন প্রতিমন্ত্রী

বগুড়ার উন্নয়ন মানচিত্রে নতুন এক অধ্যায়ের নাম এখন মোকামতলা উপজেলা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সাধারণ মানুষের উচ্ছ্বাস যেন ছাপিয়ে গেল পুরো জনপদকে। নবগঠিত এ উপজেলাকে ঘিরে সোমবার সন্ধ্যায় মোকামতলা বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত জনসমাবেশ ও মতবিনিময় সভা পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় জনসমুদ্রে।

সোমবার (১১ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

তিনি বলেন, বগুড়ার উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ইতিহাসে জিয়া পরিবারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সোনাতলা উপজেলা প্রতিষ্ঠা করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শাজাহানপুর উপজেলা উপহার দেন। আর সেই ধারাবাহিকতার নতুন সংযোজন হিসেবে তারেক রহমান মোকামতলা উপজেলাকে জনগণের জন্য উপহার দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, “জিয়া পরিবার সবসময় বগুড়ার মানুষের পাশে থেকেছে। উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণে তাদের অবদান মানুষ আজও স্মরণ করে।”
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নবগঠিত মোকামতলা উপজেলাকে আধুনিক ও পরিকল্পিত প্রশাসনিক অঞ্চলে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, নতুন উপজেলা ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। অনেকে এটিকে “উন্নয়নের নতুন দরজা” হিসেবে অভিহিত করেন। স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪