সারা দেশ
‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সঙ্গে সঙ্গে’—এই স্লোগান সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২০২৬-১০-০১ ২০:৫৬
সারা দেশ
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত আছে। একইসাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তিন মাসের বিশেষ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। তারপরও ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস এবং বাড়ির মালিকদের নিজ নিজ আঙিনা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখা এবং অব্যবহৃত জায়গায় প্রয়োজনমত বৃক্ষরোপণের আহবান জানান।
২০২৬-০৯-৩০ ১৭:০২
সারা দেশ
খুলনায় উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৯-৩০ ১৫:৫০
সারা দেশ
খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ইউনিসেফ ও কেসিসি যৌথভাবে এ সভার আয়োজন করে। মহানগরীর পরিবেশ সংরক্ষণের জন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সভায় উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন।
২০২৬-০৯-২৯ ২২:০৮
সারা দেশ
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি তথা সমগ্র বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রেখে চলেছে। মোংলা বন্দরকে সঠিক ভাবে ব্যবহার করতে পারলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমে যাবে।
২০২৬-০৯-২৯ ১৮:৪৩
সারা দেশ
প্রত্যাশা অনুযায়ী পথ না পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্যা শওকত হোসেন বাবুল।
২০২৬-০৯-২৮ ২২:৪৮
সারা দেশ
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার হাসপাতালগুলোতে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।
২০২৬-০৯-২৬ ২০:৫৯
সারা দেশ
আজকের বাস্তবতায় আধুনিক বিশে^র ভাবনাটাই আমাদের ভাবতে হবে। শহর বর্ধিতকরণের নথিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। বর্ধিত অংশে এখনো পরিকল্পিতভাবে নগরায়নের সুযোগ অছে। নদী ও খালগুলি বাচিয়ে নতুন শহরের জন্য এখনি পরিকল্পনা নিতে হবে। আমাদের আজকের ভাবনাটা বাস্তবায়ন করতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর রেখে যাওয়া সম্ভব হবে।
২০২৬-০৯-২০ ২০:১৯
সারা দেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হল রোডের পাশে আজমল হোসেন (২২) নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত দেড়টায় চুরির অপবাদ দিয়ে ওই ছাত্রকে বেদম মারপিট করে খুবির কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী। মারধরের এক পর্যায়ে আজমল পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে যায়।
২০২৬-০৯-১৯ ২২:৫৭
সারা দেশ
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষা অবকাঠামো উন্নয়নের গুরুত্ব তুলে ধরে খুলনার রোটারী স্কুলের নতুন ভবন ‘আলহাজ্ব মো. সরোয়ার খান একাডেমিক ভবন’-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
২০২৬-০৯-১৪ ২১:৫৫
সারা দেশ
রাজনীতিতে ব্যক্তিস্বার্থ, পারস্পরিক রেষারেষি ও অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে দলের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান আসাদ। একই সঙ্গে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, নৈরাজ্য ও সাধারণ মানুষকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কতিপয় সুবিধাবাদীর অপকর্মের দায় দল বা সরকার নেবে না।
২০২৬-০৯-১৪ ২১:৫৩
সারা দেশ
খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।
২০২৬-০৯-১৪ ২১:৪৯
সারা দেশ
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনায় আমরা ডেঙ্গু সংক্রমণের দিক থেকে একটি বিপদজনক পরিস্থিতি মোকাবেলা করছি। খুলনা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে আমরা গত প্রায় তিন মাস পূর্ব থেকে কার্যক্রম পরিচালনা করছি।
২০২৬-০৯-১৩ ২১:৪১
সারা দেশ
খুলনা বিভাগে ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে রেকর্ড ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। এর মধ্যে কেবল খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ২০৯ জন রোগী।
২০২৬-০৯-০৬ ২১:৫৩
সারা দেশ
ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভা গতকাল রবিবার সকালে নগরভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর সহযোগিতায় কনজুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- খুলনা জেলা শাখা এ সভার আয়োজন করে।
২০২৬-০৯-০৬ ২১:৪৫
সারা দেশ
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিনার বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি রাতে ও দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা অত্যন্ত জরুরি। একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও একটি সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণেরও কোনো বিকল্প নেই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে একটি নিরাপদ ও সবুজ নগরীতে পরিণত করতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
২০২৬-০৯-০৬ ২১:৪৪
সারা দেশ
খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জরাজীর্ণ ভবনের পলেস্তারা ও ছাদ ধসে পড়ার ঘটনায় বিচারক, আইনজীবী, পুলিশ ও বিচারপ্রার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘদিন ধরে কোনো ধরনের বড় সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় ভবনটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে।
২০২৬-০৯-০৩ ২১:২২
সারা দেশ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মিড ডে মিল কোনো অনুগ্রহ বা দয়া নয়, এটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীর অধিকার। পুষ্টিকর খাবার নিশ্চিত করার মাধ্যমে শিশুদের সুস্থতা, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও শেখার সক্ষমতা বাড়ানোই স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি বলেন, প্রতিটি শিশুর পুষ্টি ও শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা নিম্নমানের খাবার সরবরাহের সুযোগ দেওয়া হবে না। এ কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ আরও বাড়ানো হবে।
২০২৬-০৯-০৩ ১৮:২২
সারা দেশ
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামীকাল ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবনের প্রবেশদ্বার। সুন্দরবন নির্ভর বনজীবীদের মাঝে আনন্দ বিরাজ করলেও রয়েছে বনদস্যু আতংক!। তবুও সুন্দরবনে যাওয়ার জন্য আগাম প্রস্তুতিও শেষ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপকূলের বনজীবী, জেলে-বাওয়ালী সহ পর্যাটকবাহী ট্রলার মালিকরা। ইতিমধ্যে নৌকা, কেউ জাল, পর্যটকবাহী ট্রলার গুলোও প্রস্তুত।
২০২৬-০৮-৩১ ২১:২৫
সারা দেশ
খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড।
২০২৬-০৮-৩০ ২১:৪৬
সারা দেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পৃথিবীতে নবী-রাসুলদের আগমন, আসমানি কিতাব ও মিজান বা মানদন্ড দেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল সমগ্র মানবজাতিকে সুবিচার ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত করা। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নৈতিক শিক্ষা ও আদর্শের পাশাপাশি প্রয়োজন শক্তি ও রাষ্ট্রীয় সক্ষমতাও।
২০২৬-০৮-৩০ ২০:২৭
সারা দেশ
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
২০২৬-০৮-২৯ ২১:০১
সারা দেশ
খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (বুধবার) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়।
২০২৬-০৮-২৬ ১৯:২২
সারা দেশ
খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে দুটি বিশেষ মানবিক উদ্যোগ ও রোডম্যাপ ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি।
২০২৬-০৮-২৫ ২০:৩৩
সারা দেশ
ভোক্তা-অধিকার সংরক্ষণে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী খুলনা বিভাগীয় কার্যালয়সহ বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের চারটি টিম এসব তদারকিমূলক অভিযান পরিচালনা করে।
২০২৬-০৮-২৪ ২০:২৯
সারা দেশ
খুলনার পাইকগাছার কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।
২০২৬-০৮-২৩ ২২:০৫
সারা দেশ
খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার এর মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি।গ্রেফতারকৃতরা হলেন মোঃ ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)।
২০২৬-০৮-২৩ ২২:০৪
সারা দেশ
খুলনার কয়রায় সুন্দরবনের শিঙের টেক সংলগ্ন রায় নদীতে ডুবে যাওয়া পর্যটকবাহী একটি বোটসহ ৯ জনকে উদ্ধার করেছে আংটিহারা নৌ পুলিশ।
২০২৬-০৮-২২ ১৮:২২
সারা দেশ
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীকে শেখাতে পারলে সে তার পরিবাররকেও শেখাতে পারবে। বর্তমানে নগরীর যে সকল সমস্যা নিয়ে কেসিসি কাজ করছে তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রায় দুই মাস পূর্ব থেকে জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেও প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না।
২০২৬-০৮-২০ ২১:১৭
সারা দেশ
হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০২৬-০৮-২০ ২০:২৯
সারা দেশ
খুলনা জেলার কয়রা উপজেলা সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি পুকুরপাড় সংলগ্ন এক মাত্র কাঁচা রাস্তাটি যেন উন্নয়নের বাইরে পড়ে থাকা এক জনপদের চিত্র। এক যুগ পেরিয়ে গেলেও রাস্তাটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি পরিণত হয় কাদামাটির পথে।
২০২৬-০৮-১৯ ১৪:১৩
সারা দেশ
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
২০২৬-০৮-১৮ ১৬:২১
সারা দেশ
জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে বক্তাগন বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি দেশের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের অঙ্গীকার। দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে মৎস্য উৎপাদন বাড়িয়ে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয়ও বৃদ্ধি করতে হবে। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, গুণগত মান বজায় রেখে নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে।
২০২৬-০৮-১৮ ১৬:১৫
সারা দেশ
খুলনার রূপসা উপজেলার আইচগাতীতে জয় ঢালি নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
২০২৬-০৮-১৫ ২২:২৮
সারা দেশ
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-১৫ ২২:১১
সারা দেশ
খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নের জন্য ২০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রকল্পটি প্রি-একনেকে যাওয়ার অপেক্ষায় রয়েছে। অর্থ বরাদ্দ পেলেই শুরু হবে খুলনার ক্রীড়াঙ্গনের বহুল প্রতীক্ষিত এই উন্নয়ন ও সংস্কার কাজ।
২০২৬-০৮-১৩ ১৯:৪৬
সারা দেশ
খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে মশক নিয়ন্ত্রণে গৃহীত ক্রাশ প্রোগ্রাম আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকালে নগরীর খান জাহান আলী রোডের সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সম্মুখে, দিলখোলা রোডে এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজে উপস্থিত থেকে পৃথক পৃথকভাবে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন।
২০২৬-০৮-১৩ ১৯:৪৫
সারা দেশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহা. রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৮-১৩ ১৯:১২
সারা দেশ
খুলনা বিভাগের বিভিন্ন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এক লাখ ৩৩ হাজার টাকা জারিমানা আদায় করেছে।আজ সোমবার ৭টি তদরাকি টিম এই অভিযান পরিচালনা করে। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম অভিযানের বিষয়টা নিশ্চিত করেছেন।
২০২৬-০৮-১০ ২০:৫৪
সারা দেশ
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন,ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তারা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে এবং দেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এমনকি তারা আমাদের বিভিন্ন সভা-সমাবেশে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা ঘটানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
২০২৬-০৮-০৫ ২০:৫৭
সারা দেশ
দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পর ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৩১ জুলাই সন্ধ্যায় দিঘলিয়ায় ওই সড়ক দুর্ঘটনা হয়।
২০২৬-০৮-০৫ ২০:১১
সারা দেশ
খুলনার সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, খুলনার বর্ধিত জনসংখ্যার চাপ সামলাতে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে কেডিএ যে আবাসন, বাণিজ্যিক কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার ও সংযোগ সড়ক প্রকল্পগুলো হাতে নিয়েছে, তা খুলনার ভবিষ্যতের চেহারা বদলে দেবে। যানজট নিরসন এবং শহরের এক প্রান্তের সাথে অন্য প্রান্তের যোগাযোগ সহজ করতে ওভারপাস ও প্রশস্ত সড়কের উদ্যোগগুলো অত্যন্ত সময়োপযোগী।
২০২৬-০৮-০৪ ২১:০২
সারা দেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে।
২০২৬-০৭-৩০ ২৩:৪৭
সারা দেশ
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে। কেসিসি’র পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার কাজ আরো সহজ হবে। উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থানায় যুগান্তকারী পরিবর্তন আসবে। জলবায়ু সহনশীল ও পরিচ্ছন্ন নগর গঠনে তিনি নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
২০২৬-০৭-২৯ ২১:০২
সারা দেশ
খুলনা মহানগরীর আড়ংঘাটা রেলস্টেশনের সামনে থেকে ইমন (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
২০২৬-০৭-২৭ ১৯:০৩
সারা দেশ
খুলনার বটিয়াঘাটা উপজেলার রেজাউল শেখ হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২০২৬-০৭-২৭ ১৯:০২
সারা দেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। সামাজিক ও পারিবারিক জীবনের প্রতিটি পর্যায়ে বৃক্ষরোপণকে একটি নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। জেলা ও অঞ্চলের পরিবেশ-প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন করে রোপণ করা প্রয়োজন।
২০২৬-০৭-২৬ ২১:২২
সারা দেশ
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খানজাহান আলী বিমানবন্দর চালু হলে মোংলা বন্দর, সুন্দরবনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরটির নির্মাণকাজ পুনরায় শুরু করতে সরকার আন্তরিক।
২০২৬-০৭-২৫ ২৩:০৫
সারা দেশ
বর্ষা মৌসুমে খুলনার পাইকগাছা উপজেলার নার্সারিগুলোতে শত কোটি টাকার গাছের চারা বিক্রির আশা করছেন উদ্যোক্তারা। উপজেলার গদাইপুর ইউনিয়নকে ঘিরে গড়ে ওঠা শত শত নার্সারিতে দেশি-বিদেশি ফলজ, বনজ, ঔষধি ও মসলাজাতীয় গাছের চারা উৎপাদন হচ্ছে। বর্ষা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতাদের ভিড় বেড়েছে।
২০২৬-০৭-২৫ ২৩:০৪
শিক্ষা-ক্যাম্পাস
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনকর্মী ইমাম হাসানকে (২৪) আটক করেন শিক্ষার্থীরা। গত ২২ জুলাই (বুধবার) রাত ৯.৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।
২০২৬-০৭-২৩ ২২:৫৬
সারা দেশ
মাদক বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে খুলনার ফুলতলার স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকারকে হত্যা করে দুই পুলিশ সদস্য রবিউল ইসলাম নাঈম (২৪) ও মিন্টু সানা (২৭)।
২০২৬-০৭-২৩ ২০:৩৮
সারা দেশ
দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। উচ্চ আদালতের আদেশে নির্বাচনের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।
২০২৬-০৭-২০ ২০:২৭
সারা দেশ
খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের বাবা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
২০২৬-০৭-১৮ ১৯:৫১
সারা দেশ
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, খুলনার ভৌগোলিক গুরুত্ব, সহজ ও স্বল্পমূল্যের শ্রমশক্তি, মোংলা বন্দরের সুবিধা, পদ্মা সেতু ও রূপসা রেল সেতুর সংযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের বিবেচনায় খুলনা অঞ্চলে এখন বিদেশী বিনিয়োগকারীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠছে।
২০২৬-০৭-১৬ ২১:০২
সারা দেশ
খুলনায় যথাযোগ্য মর্যাদায় আজ (বৃহস্পতিবার) জুলাই শহিদ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শিববাড়ি শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার, কেডিএর চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
২০২৬-০৭-১৬ ১৯:৩৭
সারা দেশ
খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে গুলি বর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী খুলনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
২০২৬-০৭-১৫ ১৪:২৫
সারা দেশ
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।
২০২৬-০৭-১৫ ১৪:১৬
সারা দেশ
খুলনার উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ১৩তম সভায় অর্ধশতাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সোমবার নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক) (২) এর আলোকে সরকার কর্তৃক এ কমিটি গঠন করা হয়।
২০২৬-০৭-১৩ ২১:৫৫
সারা দেশ
খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান।
২০২৬-০৭-১৩ ২১:৪০
সারা দেশ
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) সার্কিট হাউজের মাঠে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
২০২৬-০৭-১১ ২০:৩৫
সারা দেশ
খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে এক জরুরি সভা আজ শনিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেসিসি’র উর্ধ্বতন কর্মকর্তাসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় কেসিসি’র পক্ষ থেকে নগরবাসীর নিকট দু:খ প্রকাশ করা হয়।
২০২৬-০৭-১১ ২০:৩২
সারা দেশ
খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে দেয়াল টপকে ইমন মাঝি (৩০) নামে এক হাজতি পালিয়েছে।
২০২৬-০৭-০৯ ২২:৫১
সারা দেশ
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে জনৈক ভ্যান চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়েছে ঘাতকেরা।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার(৪ জুলাই) আনুমানিক রাত ৯ টার সময় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কেটলা গ্রামের বাসিন্দা রবিন ভট্টের পুত্র ভ্যানগাড়ি চালক সমির ভট্ট (৪০) কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেটলা গ্রামের জনৈক ইকরাম ওরফে ইক্লু মিয়ার বাগানের সামনে ফাঁকা জায়গায় ফেলে ছুরি দিয়ে গলা কেটে ফেলে রেখে ভ্যানগাড়িটি নিয়ে পালিয়ে যায়।
২০২৬-০৭-০৪ ২৩:৩০
সারা দেশ
বাংলাদেশ সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে কঠোর নজরদারির পরেও থামছেনা হরিণ শিকারিদের দৌরত্য । সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের ভারানী এলাকায় ফুড পেট্রোলিং এর সময় সিটকা ফাঁদে আটক পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। অবশেষে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই উদ্ধারকৃত হরিণটি আবারও সেই বনেই অবমুক্ত করা হয়েছে।
২০২৬-০৭-০২ ২২:২০
শিক্ষা-ক্যাম্পাস
আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের আরও উৎসাহিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান করা হয়েছে।
২০২৬-০৭-০২ ২১:৫৯
সারা দেশ
একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয় যা বিগত বছরগুলোতে হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।
২০২৬-০৬-২৫ ২২:৩৮
শিক্ষা-ক্যাম্পাস
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লাইব্রেরি কার্ড ও কুয়েট ই-মেইল আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৬-০৬-২৫ ২০:৩২
সারা দেশ
চার তলা বিশিষ্ট একটা ভবন নির্মানে যেখানে সময় লাগে এক বছর। সেখানে অর্ধযুগ পেরিয়ে গেলেও শেষ হয়নি খুলনার পাইকগাছা পৌরসভার চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মান কাজ। খুুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকাদারকেও। ভবনটি নির্মানে ব্যয় ধরা হয় সাত কোটি টাকা।
২০২৬-০৬-২২ ২০:২৬
সারা দেশ
খুলনা মহানগরীতে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাসনে পাম্প হাউজ নির্মান করা হবে। সেই সাথে নষ্ট থাকা স্লুইচগেটগুলোও মেরামত করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার মেরামত ও আধুনিক পাম্প স্থাপনের লক্ষ্যে রূপসা স্লুইচগেট পরিদর্শন কালে একথা জানান।জোয়ারের সময় অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক করণীয় নির্ধারণে তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে সরেজমিন পরিদর্শনে যান।পরিদর্শন শেষে প্রশাসক বলেন, নদীতে জোয়ারের সময়ে বৃষ্টির পানি নিস্কাশিত না হওয়ায় কিছুকিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণে পাম্প হাউজ নির্মাণ কাজের দরপত্র আহবান করা হয়েছে। ইতোপূর্বে পাঁচ বার দরপত্র আহবান করা হলেও কারিগরি কারণে তা বাতিল হয়েছে। অন্যদিকে স্লুইচগেট নষ্ট থাকার কারণে জোয়োরের পানি শহরে প্রবেশ করছে। সে কারণে পাম্প হাউস স্থাপন না হওয়া পর্যন্ত জোয়ারের পানি প্রবেশ বন্ধে গেটগুলি সংস্কার করা হচ্ছে। এছাড়া চলমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় এ প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। ওয়াসা কর্তৃক খননকৃত সড়কের বিষয়ে তিনি বলেন, খননকৃত সড়কগুলি এখন থেকে ওয়াসা কর্তৃপক্ষ মেরামত করবে। কিন্তু মেরামত কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে কেসিসি।
২০২৬-০৬-২১ ২০:১৯
সারা দেশ
ইনস্পেকটরকে গাছে ঝুলিয়ে পেটানোর কথা বলার জেরে কেএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে (ক্রাইম এন্ড অপারেশনস) স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শনিবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স পার্সোনেল ম্যানেজমেন্ট শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক পরিপত্র থেকে এ তথ্য জানানো হয়। তাকে ২১ জুনের মধ্যে ঢাকা হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার কথা বলা হয়েছে।
২০২৬-০৬-২১ ১৮:১৩
সারা দেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংসদে এ বিষয়ে সমাধান না হলে তারা দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের কাছে গিয়ে তাদের অবস্থান তুলে ধরবেন। তিনি বলেন, যেখানে কথা বলতে স্পিকারের অনুমতি প্রয়োজন হয় না, সেখানেই আমরা জনগণের সঙ্গে কথা বলব। দেশের মাঠে-ময়দানে গণজাগরণ সৃষ্টি হবে। শনিবার (২০ জুন) বিকেলে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
২০২৬-০৬-২০ ২০:৩৬
সারা দেশ
খুলনার সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল নগরীর ময়লাপোতা মোড়ের সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবরে হাসপাতালে অবস্থানরত রোগী ও তাদের আত্নীয়স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২০২৬-০৬-১১ ২৩:০৬
সারা দেশ
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, মাদক সমাজের জন্য এক নীরব মহামারি, যা একজন মানুষকে ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয়। সমাজে মাদকের বিস্তার ঘটলে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ, মারামারি, ধর্ষণ ও হত্যার মতো নানা অপরাধ বৃদ্ধি পায়।
২০২৬-০৬-১০ ১৬:০৪
সারা দেশ
১৪ বছর ধরে অচলাবস্থায় পড়ে আছে খুলনার সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক। মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে সামান্য সংস্কার করলেই ২০ কিলোওয়াট ক্ষমতার এই পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্রটি আবার সচল করা সম্ভব। কিন্তু তা না করেই ফেলে রাখা হয়েছে।আজ বুধবার খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-ফেড।
২০২৬-০৬-১০ ১৫:৪৬
সারা দেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ নির্বাচনে সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী শফিকুল আলম তুহিন| রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়| গুরুত্বপূর্ণ এই জাতীয় পদে শফিকুল আলম তুহিন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ|
২০২৬-০৬-০৭ ২৩:২২
সারা দেশ
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন বলেছেন, শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেবল তাৎক্ষণিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশুশ্রমরোধ করার জন্য বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
২০২৬-০৬-০৩ ১৫:১৫
সারা দেশ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা জেলায় কোরবানিযোগ্য গবাদিপশুর চাহিদা এক লাখ ৫৪ হাজার ৪৫৬টি। কোরবানীযোগ্য পশু রয়েছে এক লাখ ৬৩ হাজার ২২৯টি এবং উদ্বৃত্ত আট হাজার সাতশত ৭৩টি। এছাড়া জেলায় মোট স্থায়ী ও অস্থায়ী হাটের সংখ্যা রয়েছে ২৫টি। এসব হাটগুলোর জন্য ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম সেবা প্রদানে প্রস্তুত রয়েছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভায় এতথ্য জানান।আজ (রবিবার) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাস্তার ওপর কোন কোরবানির হাট বসানো যাবে না। হাটে আসা যানবাহন দ্বারা জটলা সৃষ্টি না হয়, সে দিকে লক্ষ্য রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন তিনি। জেলা প্রশাসক স্বাস্থ্য বিভাগকে পর্যাপ্ত জলাতঙ্ক ও হামের টিকা মজুদ রাখতে বলেন। তিনি আরও বলেন, নদী পুনঃখনন ও খাল খননকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। খাল খননের অগ্রগতি রিপোর্ট প্রদানের ক্ষেত্রে চাতুর্যের আশ্রয় নেওয়া যাবে না।সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন, শিশুদের হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে এবং এখনও টিকা প্রদান চলমান রয়েছে।সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৬-০৫-১৭ ২১:১৭
সারা দেশ
খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ বিষয়ে প্রেসব্রিফিং আজ (বুধবার) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন।
২০২৬-০৫-১৩ ১৪:৫৯
সারা দেশ
খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষিজ্ঞান ছিল অত্যন্ত বিস্তৃত ও গভীর। তিনি জমিতে কীভাবে আধুনিক কৃষিপদ্ধতি প্রয়োগ করে উৎপাদন বাড়ানো যায় এ বিষয়ে বাস্তবমুখী ও মানবিক চিন্তা ধারণ করতেন। তাঁর কৃষি দর্শন ছিল প্রকৃতি, মানুষ ও অর্থনীতির সমন্বিত উন্নয়নের এক অনন্য দৃষ্টিভঙ্গি। রবীন্দ্রনাথ কেবল সাহিত্যিক নন, বরং কৃষি ও গ্রামীণ উন্নয়ন ভাবনারও একজন পথপ্রদর্শক। রবীন্দ্রনাথ ঠাকুর কৃষিকে শুধু জীবিকার মাধ্যম হিসেবে দেখেননি, বরং এটিকে সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানবকল্যাণের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করেছেন। তিনি মনে করতেন, কৃষকের জীবনমান উন্নয়ন ছাড়া কোনো জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক চাষাবাদ এবং কৃষি শিক্ষার বিস্তারকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর চিন্তাধারা আজও আমাদের কৃষিনির্ভর অর্থনীতিতে পথনির্দেশনা দিয়ে যাচ্ছে।
২০২৬-০৫-১০ ২০:৩৩
সারা দেশ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর সাহিত্য কেবল বাংলা ভাষা ও সংস্কৃতির অলংকার নয়, বরং মানবতা, অসাম্প্রদায়িকতা, শান্তি ও সৌন্দর্যের এক চিরন্তন দিকনির্দেশনা। তাঁর সৃষ্টিকর্ম যুগে যুগে বাঙালির মনন, চিন্তা ও চেতনার গভীরে আলো জ্বালিয়ে এসেছে। কবিগুরু তাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধের মাধ্যমে এমন এক মানবিক সমাজের স্বপ্ন দেখিয়েছেন, যেখানে মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না, ধর্ম, বর্ণ, জাতি কিংবা মতের ভিন্নতা মানুষকে আলাদা করতে পারবে না।
২০২৬-০৫-০৯ ২১:৩২
জাতীয়
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসম্প্রদায়িক। তিনি সাম্প্রদায়িকতাকে এড়িয়ে সকল মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে গেছেন। বিভিন্ন দেশে এবং স্থানে দেখা যায়, নানা সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িকতার ছাপ। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখনিতে এর কোন চিহ্ন ছিল না। যার ফলে তিনি বিশ্বে অসাম্প্রদায়িক কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি, মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের অনন্য প্রতীক এবং তাঁর সাহিত্য মানবতার পথচলায় উজ্জ্বল আলো। রবীন্দ্রনাথ শুধু বাংলার কবি নন, তিনি ছিলেন বিশ্বমানবের কণ্ঠস্বর। তাঁর লেখনীর ছোঁয়ায় বাংলার মাটি, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ যেমন জীবন্ত হয়ে উঠেছে, তেমনি বিশ্বমানবতার চিরন্তন আহ্বানও প্রতিধ্বনিত হয়েছে।
২০২৬-০৫-০৯ ২০:২৯
সারা দেশ
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
২০২৬-০৫-০৯ ২০:০৬
সারা দেশ
খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতিদল নেতা সোনামিয়া হত্যা মামলার মূলহোতা এবং ১০টি মামলার আসামি মোঃ ওহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৬।
২০২৬-০৫-০৭ ২১:০৫
সারা দেশ
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার শিশুদের টিকার আওতায় আনতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
২০২৬-০৪-২০ ১৩:২১
সারা দেশ
খুলনা রেলওয়ে জেলা পুলিশ লাইনসে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
২০২৬-০৪-১৮ ২০:১৩
সারা দেশ
সুন্দরবনে বনদস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি সফল অভিযানে ২ জেলেকে উদ্ধার এবং এক কুখ্যাত ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২০২৬-০৪-১৮ ২০:০৯
সারা দেশ
নদী ও মানুষের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই। যে কারণে এবার খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার কোল ঘেঁষে বয়ে যাওয়া ভৈরব নদে বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণের আয়োজন করে।
২০২৬-০৪-১৬ ২২:৩২
সারা দেশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)-এর ৩১ জন শিক্ষক ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ লাভ করেছেন। ২০২৪ সালে উচ্চমানের (হাই ইমপ্যাক্ট) আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই শেষে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
২০২৬-০৪-১৬ ২০:১৫
সারা দেশ
খুলনা দৌলতপুর থানাধীন রেলিগেট অ্যাডমস এর সামনে মোটরসাইকেল ও রয়েল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজন পুরুষ ও একজন মহিলা নিহত হয়েছেন।
২০২৬-০৪-১৫ ১৮:০৫
সারা দেশ
লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং মেধার সঠিক বিকাশের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, খুলনাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে তরুণ সমাজকেই মেধা ও মনন দিয়ে নেতৃত্ব দিতে হবে।
২০২৬-০৪-১১ ২২:৪৯
সারা দেশ
আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনার রাজনৈতিক সংগঠক ও শিক্ষাবিদ আজিজা খানম এলিজা। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
২০২৬-০৪-১১ ২০:৩৫
সারা দেশ
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যত্নবান। শিশুদের বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশব্যাপী নিয়মিত বিভিন্ন টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়ে থাকে। তারপরও হঠাৎ দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। একটি শিশুও যেন এ ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
২০২৬-০৪-১১ ২০:২৬
সারা দেশ
খুলনার কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার হয়েছে।
২০২৬-০৪-০৯ ২১:০৪
সারা দেশ
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের সাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় কালবৈশাখীর তাণ্ডবে একটি নৌকা ডুবে গেছে। এতে এক জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচলেও অপর দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
২০২৬-০৪-০৭ ২১:২৬
সারা দেশ
খুলনা মহানগরীতে বিদেশী পিস্তলসহ দু’যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড থেকে তাদের আটক করা হয়।
২০২৬-০৪-০৭ ২১:২০
সারা দেশ
খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া এবং অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ এক আবেগঘন অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী সালাম ও গভীর সমবেদনা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
২০২৬-০৪-০৪ ১৮:৪০