রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিনার বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি রাতে ও দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা অত্যন্ত জরুরি। একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও একটি সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণেরও কোনো বিকল্প নেই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে একটি নিরাপদ ও সবুজ নগরীতে পরিণত করতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি প্রশাসক গতকাল রবিবার বিকেলে নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অস্বচ্ছল ও ঝুঁকির মুখে থাকা পরিবারের মাঝে মশারী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সচেতনতা হোক ডেঙ্গু প্রতিরোধের হাতিয়ার-সবুজায়ন হোক সুস্থ জীবনের অঙ্গীকার-এই প্রত্যয় নিয়ে এবং ডেঙ্গু জ¦রের সংক্রমণ প্রতিরোধে এক্স রোটারেক্টর'স এসোসিয়েশন-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রশাসক এডিস মশার আক্রমণ থেকে সুরক্ষা দিতে ১০০ টি পরিবারের মাঝে মশারি বিতরণ করেন। 
 

এছাড়া সংগঠনের পক্ষ থেকে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রশাসক স্কুল ক্যাম্পাসে একটি গাছের রোপণের মধ্য দিয়ে সংগঠন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 
এসোসিয়েশনের সভাপতি ফারহানা বিনতে হাসান কবিতা’র সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন। ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণে সফিকুল ইসলাম শান্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে মুসফিকুর হাসান অভি চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন। 
 

সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর মহেশ^রপাশা শহিদ জিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ‘‘বৃক্ষরোপণে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ’’ প্রতিপাদ্য নিয়ে আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি-খুলনা শাখা এ কর্মসূচির আয়োজন করে। ব্যাংকের এসইভিপি ও জোনাল হেড মোহাম্মদ নাজিম উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো: তারিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, ব্যাংকের খুলনা শাখার ভিপি ও ব্যবস্থাপক মো: এনায়েত ফকির, গল্লামারী শাখার ভিপি ও ব্যবস্থাপক মো: আব্দুল মান্নান, সাতক্ষীরা শাখার ভিপি ও ব্যবস্থাপক মো: শাহাদৎ হোসেন, দৌলতপুর শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মুন্সি মাছুদুর রহমান, খুলনা জোন অফিসের এফএভিপি এস এম শাফিউল আজম, স্থানীয় সমাজসেবক খবির উদ্দিন, আব্দুল জলিল হাওলাদার, কবির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭

মেহেরপুর গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু

সারা দেশ

মেহেরপুর গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু

মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠ...

২০২৬-০৯-০৬ ১৮:৩৫