রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৭১-এর পরাজিত শক্তি বর্তমান সরকারের অগ্রগতি মেনে নিতে পারছে নাঃ জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন

৭১-এর পরাজিত শক্তি বর্তমান সরকারের অগ্রগতি মেনে নিতে পারছে নাঃ জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন

৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামী বর্তমান সরকারের অগ্রগতি মেনে নিতে পারছে না। তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ তারা লংমার্চ করে। তারা দীর্ঘ সময় গুপ্ত হয়ে ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের ব্যবসা-বাণিজ্যসহ জীবনযাপন করেছে।’—এমন মন্তব্য করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন।

তিনি আরও বলেন এই গুপ্তবাহিনী আবারও সেই ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে পরাধীন করতে চায়, গণতন্ত্রের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে এ দেশের মানুষের ভাগ্য নিয়ে তামাশা করতে চায়। তাই এই স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান নেতাকর্মীদের।

তিনি বলেন বিগত আওয়ামী সরকার তেল, গ্যাস ও অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এই অবস্থাকে স্বাভাবিক করতে হলে সরকারকে সময় দিতে হবে।

রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে আনন্দ মিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আরও

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭

মেহেরপুর গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু

সারা দেশ

মেহেরপুর গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু

মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠ...

২০২৬-০৯-০৬ ১৮:৩৫