রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘মনের যত্ন সবার আগে’: দেড় শতাধিক শিক্ষার্থী-শিক্ষক নিয়ে মানসিক স্বাস্থ্য কর্মশালা

‘মনের যত্ন সবার আগে’: দেড় শতাধিক শিক্ষার্থী-শিক্ষক নিয়ে মানসিক স্বাস্থ্য কর্মশালা

মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাইন্ডরিডার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন প্রায় ১৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক।

গত ৩ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়ার উইনার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দও এতে সক্রিয়ভাবে অংশ নেন। ফলে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ।

কর্মশালায় মানসিক স্বাস্থ্য কী, মানসিক অসুস্থতার কম গুরুতর ও গুরুতর লক্ষণগুলো কীভাবে চেনা যায়, মানসিক সুস্থতা কী এবং কীভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায়-এসব বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া মানসিক অসুস্থতার ক্ষেত্রে কোথায় গিয়ে সহায়তা পাওয়া যায় এবং প্রয়োজনের সময়ে সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিভিন্ন প্রশ্ন, মতামত ও আলোচনায় কর্মশালার পুরো সময়জুড়ে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। কর্মশালা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া ও মূল্যবান মতামত আয়োজকদের আরও অনুপ্রাণিত করেছে। বিশেষ করে শিক্ষকদের আন্তরিক প্রশংসা ও গঠনমূলক ফিডব্যাক এই উদ্যোগকে সামনে এগিয়ে নিতে উৎসাহ জুগিয়েছে বলে আয়োজকেরা জানান।

‘মনের যত্ন সবার আগে’ প্রকল্পের প্রথম কর্মশালাটি বাস্তবায়নে নেতৃত্ব দেন প্রজেক্ট ম্যানেজার রুবাইয়া আমিন অর্পা। আয়োজনে তাঁর সঙ্গে ছিলেন প্রকল্পের সদস্য সুখি আক্তার লামিয়া, নুরুন্নাহার আক্তার ও রাজিয়া সুলতানা ঝুমুর।

মাইন্ডরিডার ফাউন্ডেশন জানিয়েছে, প্রথম পর্যায়ে ঢাকার সিটির ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মশালা পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে নিজেদের উদ্যোগে সারা বাংলাদেশে কর্মশালাটি পরিচালনার পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনটির।

আরও

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭

মেহেরপুর গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু

সারা দেশ

মেহেরপুর গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু

মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠ...

২০২৬-০৯-০৬ ১৮:৩৫