রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুর গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু

মেহেরপুর গাংনীতে বিএনপির সমাবেশের প্রস্তুতিকালে দুটি বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু

মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রস্তুতিকালে রোববার বিকেলে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ইলেকট্রিক সার্কিটসহ বিস্ফোরণের বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনীতে জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে সাদা ধোঁয়া দেখা যায়। আতঙ্কিত হয়ে নেতাকর্মী ও স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যান। পরে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের চিহ্ন ও বিভিন্ন আলামত দেখতে পান তারা।
 

প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়কের পাশে থাকা দেবদারু গাছের ওপর একটি এবং মাটিতে আরেকটি বিস্ফোরণ ঘটে।
 

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত জব্দ করে। পরে বিকেল ৪টার দিকে বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কে শোভাযাত্রার জন্য নেতাকর্মীরা জড়ো হলে পার্শ্ববর্তী আনসার-ভিডিপি ক্লাবের কাছ থেকে আরও একটি অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। বিস্ফোরিত বোমা সদৃশ বস্তুর সঙ্গে উদ্ধার হওয়া বস্তুর মিল রয়েছে বলে জানান পুলিশ।
 

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ বানচাল করতেই দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটিয়েছে।
 

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষা-নিরীক্ষার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ প্রাথমিকভাবে বিস্ফোরিত ও অবিস্ফোরিত বস্তু দুটি একই ঘটনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করছে।

আরও

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

সারা দেশ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলায় মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৫