রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত । উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ উপস্থিত ছিলেন।
রোববার বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোস্তাফিজুর রহমান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ব্যবসাহী এমদাদুল হক এন্তাজের বাড়িতে অবৈধভাবে সার মজুত করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৫০ কেজি ওজনের টিএসপি ও পটাশ সারসহ মোট ২১ বস্তা সার জব্দ করা হয়। অবৈধভাবে ওই সার মজুত করার দায়ে ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজের ১০ হাজার টাকা জরিমানা করেন গ্রাম্যমান আদালত।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে সার মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করার সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।