মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা অঞ্চল বিদেশী বিনিয়োগকারীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠছে-কেডিএ চেয়ারম্যান

খুলনা অঞ্চল বিদেশী বিনিয়োগকারীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠছে-কেডিএ চেয়ারম্যান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, খুলনার ভৌগোলিক গুরুত্ব, সহজ ও স্বল্পমূল্যের শ্রমশক্তি, মোংলা বন্দরের সুবিধা, পদ্মা সেতু ও রূপসা রেল সেতুর সংযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের বিবেচনায় খুলনা অঞ্চলে এখন বিদেশী বিনিয়োগকারীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠছে।

মোংলা বন্দর ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অবস্থান এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে খুলনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হতে পারে। বিনিয়োগবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশ স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন।
 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রূপসা উপজেলা, বাগেরহাটের বিভিন্ন স্থান পরিদর্শন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে তিনি এসব কথা বলেন। 
চায়না ও মালেশিয়ার দু’টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা খুলনা ও বাগেরহাটে ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে গত দু’দিন তারা এ অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
 

কেডিএ’র বিভিন্ন আবাসন, বাণিজ্যিক ও পর্যটন প্রকল্পে বিদেশী বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে তাদের জন্য সব ধরণের প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা আরও বলেছেন, আধুনিক খুলনা গড়তে কেডিএ যে স্মার্ট সিটি বা স্যাটেলাইট টাউন পরিকল্পনা করছে, সেখানে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র, শিল্পপ্রতিষ্ঠান, হোটেল এবং আইটি পার্ক স্থাপনে যৌথ অংশীদারিত্বের গড়ে তোলার এখনি সময়। বিদেশী বিনিয়োগকারীদের লাইসেন্স, অনুমোদন ও অন্যান্য আইনি প্রক্রিয়া সহজ করতে বিএনপি সরকার অত্যন্ত আন্তরিক।
 

এসময়ে উপস্থিত আরও ছিলেন কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ.দা.) মো. মজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জুলফিকার আলী বাবু ও পটুয়াখালী গলাচিপা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলতাব খানসহ কেডিএ’র উর্দ্ধতন কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭