সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় সাংবাদিকদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

খুলনায় সাংবাদিকদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে গুলি বর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী খুলনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কেডিএ এর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিসিবি'র পরিচালক শফিকুল আলম তুহিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
 

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক এর উপর গুলি বর্ষণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে প্রমাণ করে। তাই বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে ঘটনার নেপথ্যে কারা আছে তাদের শনাক্ত এবং কেন এই ঘটনা সেটি উদঘাটন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। 
 

গত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্ক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ওখানে একটি চায়ের দোকানে বসেছিল এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের রফিউল ইসলাম টুটুল, আমাদের সময় পত্রিকার সৈয়দ রানা কবির ও বিজনেস স্টান্ডার্ড এর সাংবাদিক আওয়াল শেখ। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরিচিত দুই যুবকের একজন সাংবাদিকদের লক্ষ্য করে একটা গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বসে থাকা চেয়ারে লাগে।

আরও

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭