সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিগত স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতনের চিত্র তুলে ধরে নেতারা বলেন, জিয়া পরিবারকে যারা রাজনীতি থেকে চিরতরে উচ্ছেদ করতে চেয়েছিল, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আজ তারাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
 

দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। সভাপতির বক্তব্যে বিগত সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার কথা স্মরণ করে শফিকুল আলম মনা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি পরিত্যক্ত ও নির্জন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। সেখানে তাঁর সঙ্গে কথা বলার মতোও কেউ ছিল না। 

মূলত চিকিৎসার অভাবে তিল তিল করে তাঁকে হত্যা করার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র করেছিল ফ্যাসিস্ট সরকার। তাদের উদ্দেশ্য ছিল বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী করা। তিনি বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ দেশের দৃশ্যপট পাল্টেছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 

যাঁরা ষড়যন্ত্র করে জিয়া পরিবারকে এদেশ থেকে উচ্ছেদ করতে চেয়েছিলেন, আজ তাঁরা নিজেরাই দেশের মাটি থেকে উচ্ছেদ হয়ে গেছেন, তাদের কোনো খবর নেই। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করে মহানগর বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দেশনায়ক তারেক রহমান আজ দেশের মানুষের আশার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে আগামী দিনে আমরা একটি শোষণহীন ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।
 

এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ১৯৭১ সালের পরাজিত অপশক্তি ও ফ্যাসিস্টদের দোসররা আবারও নতুন করে দেশবাসীকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে। নানা ধরনের অপকর্মের মধ্য দিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণকে সাথে নিয়ে তাদের এই সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। 

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতও কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফারুক হোসাইন।
 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু,খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেহেনা ঈসা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম ও শেখ তৈয়বুর রহমান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু। এছাড়াও খুলনা মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

আরও

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭