রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা শহর বর্ধিতকরণের নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায়

খুলনা শহর বর্ধিতকরণের নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায়

আজকের বাস্তবতায় আধুনিক বিশে^র ভাবনাটাই আমাদের ভাবতে হবে। শহর বর্ধিতকরণের নথিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। বর্ধিত অংশে এখনো পরিকল্পিতভাবে নগরায়নের সুযোগ অছে। নদী ও খালগুলি বাচিয়ে নতুন শহরের জন্য এখনি পরিকল্পনা নিতে হবে। আমাদের আজকের ভাবনাটা বাস্তবায়ন করতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর রেখে যাওয়া সম্ভব হবে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে খুলনা শহরের জন্য জলবায়ু সহনশীলতা কৌশল বাস্তুসংস্থান, প্রকৃতি সংরণ ও জীববৈচিত্র্য বিষয়ক পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কাইমেট চেঞ্জ এডাপটেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি) প্রকল্পের আওতায় (ফেজ-২) এ্যাকোমপেনিং মেজর কনসালট্যান্ট (এএমসি) এ সভার আয়োজন করে।
 

জলাবদ্ধতাকে ডেঙ্গুর সংক্রমণের অন্যতম একটি কারণ হিসেবে উল্লেখ করে প্রশাসক আরো বলেন, পনের থেকে কুড়ি বছর আগে পরিকল্পনা গ্রহণ করা হলে আজকের এই সংকটগুলি তৈরী হতো না। কর্মশালায় তিনি ময়ূর নদীকে কেন্দ্র করে রাজধানীর হাতিরঝিলের অনুরূপ একটি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প পেশ করার ইচ্ছা ব্যক্ত করেন এবং শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, একইসাথে নগরবাসীর স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও কেসিসি কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
 

নগরীতে ইকোসিস্টেম, প্রকৃতি সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় করনীয় বিষয়গুলি উল্লেখ করে খুলনা মহানগরীকে স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য কর্মশারায় উপস্থাপনযোগ্য বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে সকলকে কাজ করার আহবান জানান।
 

কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা ও প্রকল্প পরিচালক আবির উল জব্বার-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বন বিভাগের কঞ্জারভেটর অব ফরেস্ট ইমরান আহমেদ, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও সচিব মো: রেজা রশীদ। খুলনা বিশ^বিদ্যালয়ের স্থাপত্য, ফিশারিজ ও উড এন্ড ফরেস্টি ডিসিপ্লিনের শিক্ষকগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম।

আরও

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

সারা দেশ

গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও!

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিএনবি মোড় এলাকায় অবস্থিত ‘জাফর হোমিও হল’ নামের একটি প্রতিষ্ঠানে চলছে রমরমা অপচিকিৎসা বাণিজ্য।...

২০২৬-০৯-২০ ১৮:১৭

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

সারা দেশ

মেঘনায় গোসল করতে নেমে জমজ দুই ভাইসহ তিন স্কুলছাত্র নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তিন স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমজ দুই...

২০২৬-০৯-২০ ১৮:১২

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

সারা দেশ

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর মোহনপুরে কেশরহাট উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকানঘর বরাদ্দ বাবদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, নৈশআঁধারে দোকান দখল-চুর...

২০২৬-০৯-২০ ১৮:১১

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

সারা দেশ

মঠবাড়িয়ায় পৌর এলাকায় কোটি টাকা ব্যয়ে স্থাপিত ডাস্টবিন অকেজো, শহরে ছড়াচ্ছে আবর্জনা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ২৬১টি স্টেইনলেস স্টিল ডাস্...

২০২৬-০৯-২০ ১৮:০৯

ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড়ে অংশ নিল চার শতাধিক শিক্ষার্থী

সারা দেশ

ফেনী কলেজে ছাত্রশিবিরের সিরাত অলিম্পিয়াড়ে অংশ নিল চার শতাধিক শিক্ষার্থী

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ফেনী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সিরাত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠি...

২০২৬-০৯-২০ ১৬:৪২

মহেশপুর সীমান্তে ইয়াবাসহ আটক ১, ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

সারা দেশ

মহেশপুর সীমান্তে ইয়াবাসহ আটক ১, ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক, তিন বোতল ভারতীয় সিরাপ এবং অবৈধভাবে...

২০২৬-০৯-২০ ১৬:৩৯