রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাইকগাছায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর উপর

পাইকগাছায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর উপর

খুলনার পাইকগাছার কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ৪৭ নম্বর হাউলী-প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত আফিয়া ইভনাত আলভী প্রতাপকাটি গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে। সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
 

বিদ্যালয় ও আহত ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে বিদ্যালয়ে যথারীতি পাঠদান চলছিল। এ সময় শ্রেণিকক্ষে ফ্যানটি চালু ছিল। হঠাৎ ফ্যানটির নাট খুলে সেটি নিচে পড়ে যায়। প্রথমে ফ্যানটি শ্রেণিকক্ষের একটি টেবিলের ওপর পড়ে। পরে সেখান থেকে ছিটকে ফ্যানের হাতল আফিয়ার নাক ও মুখের ওপর আঘাত করে।
 

এতে তার নাক ও মুখ কেটে গিয়ে রক্তপাত শুরু হয়। গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা ও সেলাই দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, নতুন ভবনের শ্রেণী কক্ষে ফ্যানটি লাগানো হয়েছিল। ফ্যানের নাট খুলে যাওয়ার কারণে সেটি প্রথমে টেবিলের ওপর পড়ে। পরে সেখান থেকে ছিটকে ফ্যানের হাতল ওই ছাত্রীর নাকে লাগে। এতে সে আহত হয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।
 

এ ঘটনায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বৈদ্যুতিক ফ্যানসহ অন্যান্য সরঞ্জামের নিরাপত্তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকেরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ব্যবহৃত ফ্যান, বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও

নেত্রকোণায় নিখোঁজের ২ দিন পর  শিশুর লাশ  উদ্ধারের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ৩

সারা দেশ

নেত্রকোণায় নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ৩

নেত্রকোণার কলমাকান্দার পাগলা এলাকার জসিউড়া গ্রামে ৬ বছর বয়সী শিশু জান্নাতুলের মরদেহ গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় উদ্ধারে...

২০২৬-০৮-২৩ ১৯:৫০

সৌরবিদ্যুতের ট্যারিফ ৬ টাকা ৪৮ পয়সার সুপারিশ

সারা দেশ

সৌরবিদ্যুতের ট্যারিফ ৬ টাকা ৪৮ পয়সার সুপারিশ

গণশুনানিতে সৌরবিদ্যুৎভিত্তিক বেসরকারি মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ বিক্রির ট্যারিফ ইউনিটপ্রতি ৬ টাকা ৪৮ পয়সা নি...

২০২৬-০৮-২৩ ১৯:০৭

কমলগঞ্জে মো. হাজির বক্স মাস্টারের ইন্তেকাল, আগামীকাল জানাজা

সারা দেশ

কমলগঞ্জে মো. হাজির বক্স মাস্টারের ইন্তেকাল, আগামীকাল জানাজা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের বাসিন্দা মো. হাজির বক্স মাস্টার আর নেই। তিনি আজ ২৩ আগস্ট ২...

২০২৬-০৮-২৩ ১৮:৩২

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরের ঢাকা কাচ্চি ঘর, জোসনা বেকার এন্ড কনফেকশনারী ও আল বারাকা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা...

২০২৬-০৮-২৩ ১৮:২৯

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

সারা দেশ

বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি

বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ১৩ জন অসহায় ও অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০২৬-০৮-২৩ ১৮:২৮