সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৬ বছরে শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের নির্মাণকাজ, লাপাত্তা ঠিকাদার

৬ বছরে শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের নির্মাণকাজ, লাপাত্তা ঠিকাদার

চার তলা বিশিষ্ট একটা ভবন নির্মানে যেখানে সময় লাগে এক বছর। সেখানে অর্ধযুগ পেরিয়ে গেলেও শেষ হয়নি খুলনার পাইকগাছা পৌরসভার চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মান কাজ। খুুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকাদারকেও। ভবনটি নির্মানে ব্যয় ধরা হয় সাত কোটি টাকা।

পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর পাইকগাছা পৌরসভার চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মানে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করে পৌর কর্তৃপক্ষ। এর মেয়াদ শেষ হয় ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর। পরে আরও ৫ মাসের জন্য মেয়াদ বাড়ানো হয়, যা শেষ হয় ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি। কিন্তু প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন করার পর দুই বছর ধরে নির্মাণ কাজ বন্ধ রেখে লাপাত্তা রয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও ঠিকাদারের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ঠিকাদারের গাফিলতি ও পৌরসভার আর্থিক সংকটের কারণে ভবন নির্মাণের কাজ অনিশ্চয়তায় পড়েছে। এদিকে নিজস্ব ভবন না থাকায় প্রায় তিন দশক ধরে পৌরসভার কার্যক্রম চলছে তৎকালীন ইউনিয়ন পরিষদের উত্তরাধিকারসূত্রে পাওয়া জরাজীর্ণ ভবনে। এতে কর্মকর্তা ও কর্মচারীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ ও নাগরিক সেবা।

সূত্র জানায়, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় পাইকগাছা পৌরসভা। তৎকালীন সদর গদাইপুর ইউনিয়নের অংশবিশেষ ও উপজেলা সদর নিয়ে গঠিত হয় জেলার প্রথম পৌরসভাটি। কার্যক্রম ভালো হওয়ায় পৌরসভাটি ধাপে ধাপে তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হয়।

পৌরসভার প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান জানান, প্রতিষ্ঠার ১২ বছর পর ২০১২ সালের ১৪ অক্টোবর পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে এবং ২০১৬ সালের ১৪ মার্চ প্রথম শ্রেণিতে উন্নীত হয়। প্রথম শ্রেণির পৌরসভা হয়েও অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবায় তেমন অগ্রগতি হয়নি। বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত পুরাতন ভবনে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হচ্ছে সংকটাপন্ন পরিবেশে।

নিজস্ব আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। এজন্য পাইকগাছা-কয়রা সড়কের পূর্ব পাশে শিববাটী মৌজায় প্রায় এক একর জমি ক্রয় করা হয়। ৬ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৫৮৭ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের দায়িত্ব পায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না করে ঠিকাদার প্রায় দুই বছর ধরে কাজ বন্ধ রেখেছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূর আহমদ জানান, ভবনের প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখনো ভবনের একটি তলা ছাড়াও প্লাস্টার, রুমের কাজ, গ্রিল, থাই গ্লাস, টাইলস, সেফটি ট্যাংক, পানি ও বিদ্যুৎ লাইন্সহ অনেক কাজ বাকি রয়েছে। ঠিকাদারকে ৪ থেকে ৫ বার চিঠি দিয়ে তাগিদ দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। ঠিকাদার জিয়াউল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে ভবন না থাকায় জরাজীর্ণ ভবনে কাজ করতে হিমশিম খাচ্ছেন পৌর কর্মচারীরা। কম্পিউটার অপারেটর হযরত আলী জানান, ছোট ভবনে সবার একসঙ্গে কাজ করতে হয়। কাজের জন্য প্রয়োজনীয় পরিবেশ নেই।

পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার জানান, পৌরসভার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিজস্ব ভবন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ছোট একটি ভবনে সাধারণ, হিসাব, প্রকৌশল, স্বাস্থ্য, আদায়, জন্ম-মৃত্যু নিবন্ধন ও কনজারভেন্সি শাখার কাজ পরিচালনা করতে হচ্ছে। এতে অফিসের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

সাবেক প্যানেল মেয়র ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমাদুল হক বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হয়েও এখানে তেমন কোনো সুবিধা নেই। কাউন্সিলরদের বসার জায়গা পর্যন্ত নেই, এতে নাগরিক সেবা দিতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, আমি দায়িত্ব পাওয়ার আগেই ভবন নির্মাণের কাজ বন্ধ ছিল। প্রকল্পের অর্থের অর্ধেক মন্ত্রণালয় থেকে এবং বাকি অর্ধেক পৌরসভার নিজস্ব অর্থায়নে ব্যয় হওয়ার কথা। সরকারি বরাদ্দ পাওয়া গেলেও পৌরসভার নিজস্ব অর্থের সংকট রয়েছে। তবে আমরা নির্মাণ কাজ পুনরায় শুরু করার উদ্যোগ নিচ্ছি এবং ঠিকাদারকে কাজ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পৌর ভবন নির্মাণে অনিশ্চয়তা দূর করে দাপ্তরিক কাজ সহজ করা ও নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আরও

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭