বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা মহানগরীতে ডেঙ্গুর রোধকল্পে মশক নিয়ন্ত্রণে গৃহীত ক্রাশ প্রোগ্রাম শুরু

খুলনা মহানগরীতে ডেঙ্গুর রোধকল্পে মশক নিয়ন্ত্রণে গৃহীত ক্রাশ প্রোগ্রাম শুরু

খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে মশক নিয়ন্ত্রণে গৃহীত ক্রাশ প্রোগ্রাম আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকালে নগরীর খান জাহান আলী রোডের সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সম্মুখে, দিলখোলা রোডে এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজে উপস্থিত থেকে পৃথক পৃথকভাবে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, খুলনার ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় আমাদের আরো সচেতন হতে হবে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুসরণ করে কাজ করা হচ্ছে। কিন্তু কেসিসি’র কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি নিরাপদ থাকার জন্য নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য তিনি নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। ইতোপূর্বে ওয়ার্ড ভিত্তিতে কাজ করা হলেও আজ থেকে কার্যক্রম আরো জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, নগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব হ্রাসে বুধবার বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় ক্রাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয় এবং ক্রাশ প্রোগ্রাম তদারকির জন্য নগরীর ৩১টি ওয়ার্ডকে ৩টি জোনে ভাগ করে ৩জন কর্মকর্তাকে অর্থাৎ, জোন ‘এ’ তে সচিব, জোন ‘বি’ তে প্রধান প্রকৌশলী এবং জোন ‘সি’-তে প্রধান রাজস্ব কর্মকর্তা’কে প্রধান করে ৩টি কমিটি গঠন করা হয়। কামিটির অপরাপর সদস্যবৃন্দ হলেন জোন ‘এ’ তে নির্বাহী প্রকৌশলী-১ ও চীফ প্লানিং অফিসার, জোন ‘বি’-তে নির্বাহী প্রকৌশলী-২ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং জোন ‘সি’-তে ভেটেরিনারি অফিসার ও কঞ্জারভেন্সী অফিসার।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মো: মাসুদ করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ফিতা কেটে ও ফলক উম্মোচনের মাধ্যমে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) নবনির্মিত সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর উদ্বোধন করেন। ‘‘কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক’’ প্রকল্পের আওতায় প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে এসটিএসটি নির্মাণ করা হয়েছে। এসটিএস নির্মাণের ফলে হাসপাতালের মেডিকেল বর্জ্যসহ এ অঞ্চলের বর্জ্য বস্থাপনায় আমূল পরিবর্তন আসবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খানসহ কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

আরও

সাভারে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ গ্রেফতার ৩

সারা দেশ

সাভারে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ গ্রেফতার ৩

ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্...

২০২৬-০৮-১৩ ২০:৪৮

ফেনীতে আ.লীগ নেতা এখন শিক্ষক বদলী ও মুক্তিযোদ্ধা কমিটির দায়িত্বে: ক্ষোভ ও বিতর্কের ঝড়

সারা দেশ

ফেনীতে আ.লীগ নেতা এখন শিক্ষক বদলী ও মুক্তিযোদ্ধা কমিটির দায়িত্বে: ক্ষোভ ও বিতর্কের ঝড়

সরকারি সিদ্ধান্ত ও রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে জেলা পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কমিটিতে বিতর্কিত ব্যক্তি ও ন...

২০২৬-০৮-১৩ ১৯:৫২

আলমডাঙ্গা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল

সারা দেশ

আলমডাঙ্গা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের জেল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে মো. সবুজ শেখ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের...

২০২৬-০৮-১৩ ১৯:৪৭

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্প

সারা দেশ

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্সের উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্প

খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়নের জন্য ২০০ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প হাতে নি...

২০২৬-০৮-১৩ ১৯:৪৬

কুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

সারা দেশ

কুয়েট শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড...

২০২৬-০৮-১৩ ১৯:১২