মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কেসিসি পরিচালনা কমিটির ১৩তম সভায় খুলনার উন্নয়নে অর্ধশতাধিক সিদ্ধান্ত গ্রহণ

কেসিসি পরিচালনা কমিটির ১৩তম সভায় খুলনার উন্নয়নে অর্ধশতাধিক সিদ্ধান্ত গ্রহণ

খুলনার উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ১৩তম সভায় অর্ধশতাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সোমবার নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক) (২) এর আলোকে সরকার কর্তৃক এ কমিটি গঠন করা হয়।

সভার শুরুতে চট্টগ্রামে পাহাড় ধসসহ সারাদেশে অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
 

সভায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি হিসেবে মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণ ও পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের অনুমোদনক্রমে দৈনিক মজুরী ভিত্তিতে ১’শ জন এবং বর্জ্য ব্যবস্থাপনা কাজে দৈনিক মজুরী ভিত্তিতে ৬’শ ৫০ জন শ্রমিক নিয়োগ, সোনাডাঙ্গা সোলার পার্কে বেসরকারিভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ, খুলনা ওয়াসা কর্তৃক খননকৃত সড়ক মেরামতের বিষয়ে উভয় সংস্থার মধ্যে সভা আহবান, ঠিকাদারের মাধ্যমে বড় ড্রেনগুলির বর্জ্য অপসারণ, দুপুরের পর বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে এসটিএস-এ স্থানান্তর এবং এসটিএস থেকে দিনের পরিবর্তে রাতে বর্জ্য অপসারণ, দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে রূপসা স্লুইচগেটে পরীক্ষামূলকভাবে পাম্প স্থাপন, ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারী কাঁচা বাজারে অনুমোদনহীন ৫৩টি আড়ৎ ঘরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে কমিটি গঠন এবং আগামী মাসের প্রথম দিকে কেসিসি’র ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।
 

এছাড়া সভায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা বৃদ্ধিসহ ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম আরো জোরদারকরণ; পিটিআই মোড় ও নতুন বাজার মোড়ের এসটিএস স্থানান্তরের জন্য জেলা প্রশাসনের মালিকানাধীন পাশর্^বর্তী অব্যবহৃত জায়গা বরাদ্দ এবং কবির বটতলা ও কল্পতরু মার্কেট সংলগ্ন এলাকার এসটিএস স্থানান্তরের জন্য কেডিএ’র মালিকানাধীন জায়গা বরাদ্দের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসন ও কেডিএ বরাবর পত্র প্রেরণসহ নিরালা কবরখানা সংলগ্ন এলাকায় নির্মিত এসটিএস-এ যাতায়াতের জন্য কেডিএ কর্তৃক নির্মাণাধীন সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। রূপসা পাইকারী মৎস্য বাজার সংলগ্ন উম্মুক্ত জায়গায় একটি হাস-মুরগী ও ডিমের পাইকারী বাজার নির্মাণের লক্ষ্যে জায়গা বরাদ্দ এবং নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের লক্ষ্যে সুবিধাজনক স্থানে একটি জায়গা নির্ধারণের বিষয়ে জেলা প্রশাসনে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ন্যুনতম দু’টি ওয়ার্ড মিলিয়ে একটি ছোট খেলার মাঠ, শিশুদের জন্য ছোট ছোট শিশু পার্ক নির্মাণসহ শহিদ হাদিস পার্ক সংলগ্ন খুলনা ওয়াসা’র ৬টি কোরিন গ্যাস সিলিন্ডার স্থানান্তরের জন্য জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, কেডিএ’র সদস্য (প্রশাসন ও অর্থ) এম এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, বিটিসিএল-এর ম্যানেজার এস এম সাদমান রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো: মুরশীদ আলমসহ সড়ক ও জনপথ, বিভাগীয় স্বাস্থ্য, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধি এবং কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭