বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

খুলনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (বুধবার) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবন চত্বরে মহানবী (সা.) এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, হামদ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মহানবী (সা.) এর আদর্শ ধারণ, অনুসরণ ও অনুকরণ করা প্রয়োজন। তিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং আমাদের ধর্ম পালন শিখিয়েছেন। মহানবী (সা.) কখনও মিথ্যা কথা বলেননি এবং ন্যায়ের পক্ষে লড়াই করেছেন। তিনি বলেন, মহানবী (সা.) এর আদর্শ ধারণ করতে পারলে সারা বিশে^র মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আমাদের কাজ হলো মহানবীর (সা.) জীবন আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া। প্রশাসক সন্তানদের কোরআন শিক্ষা দেয়ার পাশাপাশি প্রিয় নবীর আদর্শের মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় কেসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ কেসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মহানবী (সা.) এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আবদুল্লাহ, কেসিসির শিক্ষক সমিতির সভাপতি নাসির উদ্দিন কাশেমী, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া ও মাওলানা মোঃ মুসফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনার যৌথ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জেলার সকল মসজিদে জেলা ও উপজেলা প্রশাসন এবং মসজিদ কমিটির সহযোগিতায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ইসলামিক ফাউন্ডেশনসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃক মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনী, কর্ম ও শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ^ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, কেরাত, দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের জন্য হামদ-নাত, মহানবীর জীবন ও কর্মভিত্তিক কবিতা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া, সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশ করা হয়।

আরও

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

সারা দেশ

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

বিএনপি ছয় মাসে দুঃখজনকভাবে অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে এবং বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরি...

২০২৬-০৮-২৭ ২০:৪২

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সারা দেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলো না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার (২...

২০২৬-০৮-২৭ ২০:৩৯

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

সারা দেশ

এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে

আরও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগের ব্যবহার চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিম...

২০২৬-০৮-২৭ ১৮:৫৯

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

সারা দেশ

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় ৭জন দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্য...

২০২৬-০৮-২৭ ১৮:৪১

ইমরানের অধিকার লঙ্ঘনের অভিযোগ, ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চান জেমাইমা

সারা দেশ

ইমরানের অধিকার লঙ্ঘনের অভিযোগ, ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চান জেমাইমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ‘অমানবিক আচরণ’ এবং তাঁর মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ব্রিটিশ সরকার...

২০২৬-০৮-২৭ ১৭:১০

যৌন অপরাধে দণ্ডিত বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যে

সারা দেশ

যৌন অপরাধে দণ্ডিত বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা যুক্তরাজ্যে

ইংল্যান্ড ও ওয়েলসে যৌন অপরাধে দণ্ডিত পুরুষ বন্দীদের যৌনাকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। বিশ...

২০২৬-০৮-২৭ ১৭:০৭