রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

নড়াইল জেলা সম্মেলনে সভাপতি মনিরুল মওলা ও সাধারণ সম্পাদক আবু দারদা মনোনীত

"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; দেশ হবে জনতার"এই স্লোগানকে সামনে রেখে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় নড়াইল শহরের শেখ রিজেন্সী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কাউন্সিলরদের সম্মতিতে মনিরুল মাওলা সভাপতি, আবু দারদা সাধারণ সম্পাদক ও টিপু সুলতান সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।

সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে একই স্থান এসে শেষ হয়। পরে হল রুমে আয়োজিত সভায় জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নূর ইসলামের সভাপতিত্বে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন প্রধান অতিথি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য এডভোকেট খালিদ হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. জিল্লুর রহমান সুমন, বিভাগীয় সাংগঠনিক উপকমিটির সদস্য শাকিল আহমেদ তিয়াস, বাংলাদেশ সুপ্রিম কোর্টর আইনজীবি মুহাঃ আবুল কালাম আজাদ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক মো. তাহাজ্জত হোসেন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জসিম শেখ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. মাজেদুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, ব্যক্তি বা পদ নয় নীতি, আদর্শ, যোগ্যতা ও জনগণের প্রতি দায়বদ্ধতাকেই নেতৃত্বের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। নড়াইলের কৃষক, শ্রমজীবী, তরুণ ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় এবং দুর্নীতি, বৈষম্য ও জবাবদিহিহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের মতামতের ভিত্তিতে কমিটি দেয়া হবে। দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে এই কমিটি আগামী দিনে বড় ধনের ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মতামতের ভিত্তিতে মনিরুল মাওলাকে সভাপতি, আবু দরদাকে সাধারণ সম্পাদক ও টিপু সুলতানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে নড়াইল জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯