সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানিকে জরিমানা
জেলা রিপোর্টার, সোনারগাঁ
|
২০২৬-০৮-২৭ ২০:৫২
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মুদি ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার এ আদালত পরিচালনা করেন।
মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার ও মূল্য তালিকা না রাখার অভিযোগে মেসার্স কালাম টেডার্সকে এক হাজার, শাহজালাল স্টোরকে দুই হাজার, মেসার্স আসিব স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন ও শিশু খাদ্য এবং সাবানে মেয়াদ না থাকায় আরো একটি সিফাত এন্ড রিফাত স্টোরকে তিন হাজার টাকা জরিমানা ও নগদ অর্থ আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার জানান, বাজারমূল্য চার্ট ও কিছু পন্যে মেয়াদোত্তীর্ণের কারনে বিভিন্ন ধারায় জরিমানা ও নগদ অর্থ আদায় করা হয়। অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।