শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলো না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার (২৭ আগট) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে নিজ বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

নিহত আকিমুন ইসলাম ওই গ্রামের শহীদ হোসেনের ছেলে। তিনি বড়ভিটা উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পরিচালিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র গরম ছিল।

তীব্র গরমে মানুষজন ঘর থেকে বের হয়ে গাছতলায় আশ্রয় নেন। আকিমুন ইসলামও বাড়ির সামনে একটি বাঁশঝাড়ের ছায়ায় দাঁড়িয়ে একটি বাঁশগাছে হেলান দিয়ে প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিলেন। তাঁর হাতে ধরা বাঁশগাছটির সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ছিল, বিষয়টি তিনি জানতেন না। এরই মধ্যে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে কাঁচা বাঁশগাছটি বিদ্যুতায়িত হয়ে আকিমুন মাটিতে ঢলে পড়েন।

এ সময় উপস্থিত স্বজনেরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাফিজুল ইসলাম আকিমুনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন।

আরও

ফেনীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম

সারা দেশ

ফেনীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম

ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবউল করিম। বর্তমানে তিনি চট্টগ্রাম...

২০২৬-০৮-২৮ ১৯:৪৪

ফেনী সীমান্তে বিজিবির দেখে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি রেখে পালালো চোরাকারবারীরা

সারা দেশ

ফেনী সীমান্তে বিজিবির দেখে ৩৬ কেজি গাঁজা ও সিএনজি রেখে পালালো চোরাকারবারীরা

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদে...

২০২৬-০৮-২৮ ১৯:৪২

সন্তানকে আদর্শ মানুষ করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে: জাহিদ হোসেন

সারা দেশ

সন্তানকে আদর্শ মানুষ করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে: জাহিদ হোসেন

শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এব...

২০২৬-০৮-২৮ ১৮:৫১

মেহেরপুরে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর করেছে শিক্ষক ও পরীক্ষার্থীরা

সারা দেশ

মেহেরপুরে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর করেছে শিক্ষক ও পরীক্ষার্থীরা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরী...

২০২৬-০৮-২৮ ১৮:৪২

নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

সারা দেশ

নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ...

২০২৬-০৮-২৮ ১৮:৪০

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

সারা দেশ

রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মাদক কারবারি, চার মাদকসেবী ও একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামিসহ মো...

২০২৬-০৮-২৮ ১৬:১০