সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খুলনার এলিজা

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খুলনার এলিজা

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনার রাজনৈতিক সংগঠক ও শিক্ষাবিদ আজিজা খানম এলিজা। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দলীয় রাজনীতি ও আন্দোলনে সক্রিয় এই নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে হামলার শিকার হন তিনি। পরবর্তী সময়ে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মহানগর মহিলা দলের সভাপতি (২০২২–২০২৫), মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (২০২১–২০২৫) এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-যুগ্ম সম্পাদকসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি ও ভিপি এবং খুলনা মহানগর ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

২০১২ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন তিনি। এ ছাড়া ২০১৮ ও ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, যা দীর্ঘদিন বিচারাধীন ছিল। আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন বলেও জানান।

শিক্ষাজীবনে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এমএড ও বিএড ডিগ্রি অর্জন করেন এবং সরকারি বিএল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি করোনেশন মাধ্যমিক বিদ্যানিকেতনে শিক্ষকতা করছেন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদে শিক্ষক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তিনি খুলনা শিশু হাসপাতালের এডহক কমিটির সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা সিটি ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্য।

আজিজা খানম এলিজা বলেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা ও নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেবেন। দলীয় অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকার কারণে তাঁর প্রার্থিতা গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭