বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যত্নবান: কেসিসি প্রশাসক

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যত্নবান: কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যত্নবান। শিশুদের বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশব্যাপী নিয়মিত বিভিন্ন টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়ে থাকে। তারপরও হঠাৎ দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। একটি শিশুও যেন এ ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

কেসিসি প্রশাসক আজ শনিবার নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

উল্লেখ্য, দেশব্যাপী হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সমগ্র দেশের ন্যায় খুলনা মহানগরীতেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মহানগরীতে হাম-রুবেলা ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে যে কোন কার্যদিবসে নিকটস্থ টিকাকেন্দ্রে শিশুদের টিকা গ্রহণ করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়েছে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব, বেসরকারি সংস্থা এ্যাডামস-এর প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান, বাপসা’র প্রজেক্ট ম্যানেজার গোলাম রসুল ও সূর্য্যরে হাসি নেটওয়ার্কের কিনিক ম্যানেজার নাসরিন আক্তার। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সিটি ল’কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উম্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে কলেজের একাডেমিক ভবনের বর্ধিত অংশের নির্মাণ কাজের উদ্বোধন করেন। একইসাথে তিনি কলেজ ক্যাম্পাসে সিটি কলেজ ও দৌলতুন্নেছা শিশু বিদ্যা নিকেতন আয়োজিত ৪দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এ্যাড. এম এ আউয়াল, বিশিষ্ট চিকিৎসক ডা. এনা রাজ্জাক আলী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এ্যাড. আকরাম হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা, দৌলতুন্নেছা শিশু বিদ্যা নিকেতনের পরিচালক শামীম সুলতানা শিলু, স্থানীয় দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মো: তরিকুল ইসলাম ও সরোয়ার খান মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো: সাইফুদ্দোহা। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা উদ্যোক্তা মদিনা মনোয়ারা ও কাজী রীনা।

দুপুরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সিএসএস আভা সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘‘জলবায়ু সহিষ্ণু নগর সুশাসনে নারী ও তরুন নেতৃত্ব শক্তিশালীকরণ’’ বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ কর্মশালার আয়োজন করে। কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, ইউএনডিপি’র শহর ব্যবস্থাপক মো: সরোয়ার হোসেন খান ও কনসালট্যান্ট মো: শাহরিয়ার। অন্যান্যের মধ্যে কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, বাজেট কাম একাউন্টস অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ সিডিসি’র নেতৃবৃন্দ ও তরুন নেতৃত্ব কর্মশালায় উপস্থিত ছিলেন।

আরও

শ্রীপুরে আদিবাসী পল্লীতে পুলিশের অভিযান, চোলাই মদসহ আটক ৩

সারা দেশ

শ্রীপুরে আদিবাসী পল্লীতে পুলিশের অভিযান, চোলাই মদসহ আটক ৩

গাজীপুরের শ্রীপুরে আদিবাসী পল্লীর গহিন জঙ্গলে অভিযান চালিয়ে চোলাই মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।...

২০২৬-০৮-১৯ ১৮:০৬

কুড়িগ্রামে গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২

সারা দেশ

কুড়িগ্রামে গাঁজা প্রাইভেটকারসহ গ্রেফতার-২

কুড়িগ্রাম শহরের ধরলা ব্রীজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় ১০কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ চালক মোস্তাকিম (২৪) ও সহযোগী লিটন...

২০২৬-০৮-১৯ ১৮:০৫

কুমিল্লায় প্রকাশ্যে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান অভিযুক্ত

সারা দেশ

কুমিল্লায় প্রকাশ্যে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান অভিযুক্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউন...

২০২৬-০৮-১৯ ১৭:৫৩

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি

সারা দেশ

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে সুখবর দিলো বিটিআরসি

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বর...

২০২৬-০৮-১৯ ১৬:১১

কালীগঞ্জে ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

সারা দেশ

কালীগঞ্জে ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

লালমনিরহাটের কালীগঞ্জে ওমান প্রবাসীর ঘরের দরজা ভেঙে তার স্ত্রীকে মারধর ও বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে কৃষক দলের সভাপতি...

২০২৬-০৮-১৯ ১৫:৪৬