মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেগা প্রকল্প নয়, খাল খননের মাধ্যমে গ্রামের উন্নয়ন: পানিসম্পদ মন্ত্রী

মেগা প্রকল্প নয়, খাল খননের মাধ্যমে গ্রামের উন্নয়ন: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে একসময় বিপ্লব ঘটেছিল। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, উদ্বৃত্ত খাদ্যশস্য বিদেশে রপ্তানিও করা হতো। এতে বহু বেকার যুবকের কর্মসংস্থান হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছেন। সেই কর্মসূচির আওতায় আজ জিয়া খাল খননের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে মেহেরপুরের বলিয়ারপুর গ্রামের কাজলা নদীর সংযোগস্থল জিয়া খালের পাড়ে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, সারা দেশে খাল খননের ফলে নদীর পাড়গুলোতে গাছ লাগানো হবে, যা জলবায়ু ও পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি খালের সঙ্গে নদীর সংযোগ স্থাপিত হওয়ায় পানিপ্রবাহ বাড়বে এবং নৌপরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী জাতির সামনে অঙ্গীকার করেছিলেন, কোনো মেগা প্রকল্প নয় সাধারণ মানুষের পাশে থেকে গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। সে কারণে খাল খনন কর্মসূচি নতুন এক বিপ্লবে পরিণত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দীন খান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানি রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাবেক এমপি মাসুদ অরুণ ও আমজাদ হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা।

এদিকে নতুন করে জিয়া খাল খনন হওয়ায় খুশি এলাকার মানুষ। তাঁদের মতে, এর ফলে কৃষিখাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। খালটি খননে ব্যয় ধরা হয়েছে ২৬ লাখ টাকা।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯