সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পাইকগাছার নার্সারিতে বর্ষা মৌসুমে শত কোটি টাকার চারা বিক্রির আশা

পাইকগাছার নার্সারিতে বর্ষা মৌসুমে শত কোটি টাকার চারা বিক্রির আশা

বর্ষা মৌসুমে খুলনার পাইকগাছা উপজেলার নার্সারিগুলোতে শত কোটি টাকার গাছের চারা বিক্রির আশা করছেন উদ্যোক্তারা। উপজেলার গদাইপুর ইউনিয়নকে ঘিরে গড়ে ওঠা শত শত নার্সারিতে দেশি-বিদেশি ফলজ, বনজ, ঔষধি ও মসলাজাতীয় গাছের চারা উৎপাদন হচ্ছে। বর্ষা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতাদের ভিড় বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, গদাইপুর ইউনিয়নে বর্তমানে প্রায় ৫০০ থেকে ৬০০টি বাণিজ্যিক নার্সারি রয়েছে। এ ছাড়া উপজেলার অন্যান্য এলাকায় রয়েছে আরও প্রায় ২০০টি ছোট-বড় নার্সারি। ১০ শতক থেকে এক বিঘা বা তারও বেশি জমিতে গড়ে ওঠা এসব নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা উৎপাদন করা হচ্ছে।

গদাইপুর ঘুরে দেখা যায়, নার্সারিগুলোতে সারি সারি ফলজ, বনজ, ঔষধি, ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা সাজিয়ে রাখা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের আনাগোনা রয়েছে। ব্যস্ত সময় পার করছেন নার্সারি মালিক, শ্রমিক ও পরিবহনকর্মীরা।

স্থানীয় নার্সারি মালিক কামাল মল্লিক বলেন, বর্ষাকালেই সবচেয়ে বেশি চারা বিক্রি হয়। এ সময় রোপণ করা চারা বৃষ্টির পানির কারণে সহজে বেঁচে থাকে। ব্যক্তি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠন বর্ষা মৌসুমে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে।

সৌমিতা নার্সারির মালিক দীপংকর অধিকারী বলেন, শুধু বর্ষা মৌসুমেই গদাইপুর এলাকার নার্সারিগুলোতে প্রায় ১০০ কোটি টাকার চারা বিক্রি হয়। সারা বছর মিলিয়ে এ বাণিজ্যের পরিমাণ ১৫০ থেকে ২০০ কোটি টাকায় পৌঁছে। অনলাইন ও সরাসরি বিক্রি মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ টাকার চারা বিক্রি হয়, যা বর্ষা মৌসুমে কয়েক গুণ বেড়ে যায়।

তিনি জানান, বর্তমানে সিডলেস লেবু, মাল্টা, ক্যারেলা নারিকেল, স্ট্রবেরি, রাম্বুটান, ড্রাগন, থাই পেয়ারা, সফেদা, কদবেল, আশফল, লিচু, সুপারি ও নারিকেলসহ ৪০ থেকে ৫০ প্রজাতির বিদেশি ফলের চারা উৎপাদন করা হচ্ছে। এসব চারা বগুড়া, লালমনিরহাট, বাগেরহাট, নড়াইল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বরিশাল ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিছু চারা ভারতে রপ্তানিও করা হয় বলে দাবি তাঁর।

ফলের চারার পাশাপাশি চুইঝাল, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, এলাচ ও লবঙ্গসহ বিভিন্ন মসলাজাতীয় গাছের চারাও উৎপাদন হচ্ছে। এ ছাড়া আম, কাঁঠাল, জাম, পেয়ারা, আমড়া, জলপাই, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, মেহগনি, আকাশমনি, নিম, বকুল ও শিমুলসহ বিভিন্ন বনজ ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারারও চাহিদা রয়েছে।

নার্সারিগুলোতে শ্রমিকদের আগাছা পরিষ্কার, চারায় পানি দেওয়া, নতুন চারা পলিব্যাগ ও বস্তায় প্রতিস্থাপন এবং দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক, পিকআপ ও ভ্যানে চারা পাঠানোর কাজ করতে দেখা যায়। বড় চারা বস্তায় এবং ছোট চারা পলিব্যাগে উৎপাদন করায় পরিবহন সহজ হয় বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, নার্সারি শিল্প শুধু লাভজনক ব্যবসাই নয়, এটি স্থানীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতকে ঘিরে শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। শ্রমিক, পরিবহনকর্মী, মাটি ও সার সরবরাহকারী, বস্তা ও পলিব্যাগ ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের জীবিকা এখন এ শিল্পের ওপর নির্ভরশীল।

স্থানীয় নার্সারি মালিকদের মতে, সরকারি সহযোগিতা, সহজ শর্তে ব্যাংক ঋণ এবং পরিবহন ব্যবস্থার আরও উন্নয়ন হলে এ খাত আরও সম্প্রসারিত হবে। তাঁদের দাবি, পাইকগাছার উৎপাদিত চারা দেশের বিভিন্ন অঞ্চলে সুনাম অর্জন করেছে এবং খুলনা অঞ্চলের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭