সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিশুদের হামের টিকার আওতায় আনতে সব প্রস্তুতি সম্পন্ন: মঞ্জু

শিশুদের হামের টিকার আওতায় আনতে সব প্রস্তুতি সম্পন্ন: মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার শিশুদের টিকার আওতায় আনতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

রোববার সকালে নগরের শেরে বাংলা রোডে নগর স্বাস্থ্য ভবনে ধর্মীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, সোমবার থেকে সারা দেশের মতো খুলনা মহানগরীতেও মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। একটি শিশুও যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় এই সভার আয়োজন করে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। সভায় প্রশাসক ধর্মীয় নেতাদের উদ্দেশে বলেন, তারা সমাজে সম্মানিত ব্যক্তি এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিশুদের টিকাদান কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে তাদের সহযোগিতা কামনা করেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ আগামী ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলবে। এই সময়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ করে হামের টিকা দেওয়া হবে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ইসলামিক ফাউন্ডেশন খুলনার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব ও বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফ। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। এতে নগরের বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন।

আরও

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭