মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

অনিয়ম ও দুর্নীতিমুক্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে-ফাহমিদা হক এমপি

অনিয়ম ও দুর্নীতিমুক্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে  কাজ শেষ করতে হবে-ফাহমিদা হক এমপি

খুলনার সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, খুলনার বর্ধিত জনসংখ্যার চাপ সামলাতে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে কেডিএ যে আবাসন, বাণিজ্যিক কমপ্লেক্স, কমিউনিটি সেন্টার ও সংযোগ সড়ক প্রকল্পগুলো হাতে নিয়েছে, তা খুলনার ভবিষ্যতের চেহারা বদলে দেবে। যানজট নিরসন এবং শহরের এক প্রান্তের সাথে অন্য প্রান্তের যোগাযোগ সহজ করতে ওভারপাস ও প্রশস্ত সড়কের উদ্যোগগুলো অত্যন্ত সময়োপযোগী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ উন্নয়নমূলক কাজের গুণগত মানে যেন কোনো আপোষ করা না হয়। অনিয়ম ও দুর্নীতিমুক্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, যেন নগরবাসীকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে না হয়। প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
 

আজ মঙ্গলবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নিজস্ব সম্মেলন কক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র গৃহীত প্রকল্প দেখে খুলনা-২ ও ৬নং আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক এসব কথা বলেন। কেডিএ ভবনে প্রবেশমুখেই কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনার নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা ও উষ্মঅভ্যর্থনা জানানো হয়। পরে সম্মেলন কক্ষে কেডিএ’র গৃহীত প্রকল্পসমূহ ভিজ্যুয়াল দেখানো হয়। পরে কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
 

সংসদ সদস্য ফাহমিদা হক এসময়ে আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বৈষম্যহীন উন্নয়ন হবে। জনগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। অবহেলিত খুলনা অঞ্চলের মানুষের কন্ঠস্বর হিসেবে আমিও জাতীয় সংসদে কথা বলবো। খুলনার মা-মাটি-মানুষের উন্নয়নে কেডিএ যে সকল পরিকল্পনা নিয়েছে বা নেবে আমি অবশ্যই সে সব প্রকল্প বাস্তবায়নে অকুণ্ঠ সমর্থন দেবো। খুলনার মানুষের জন্য মন্ত্রণালয়ে ধর্ণা দেবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুলনাবাসীর পক্ষে দাবি-দাওয়া তুলে ধরবো।
 

এসময়ে আরও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (প্রশাসন ও অর্থ) এমএম মাহমুদুর রহমান (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দা.) কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এষ্টেট) ড. জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার (চ. দা.) জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দা.) মো. মজিবুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা এমএম হোসেন আলী, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ কবি সাদ, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) মো. আরমান হোসেন, উপ-পরিচালক মো. মামুনুল আবেদীন, উপ-পরিচালক মো. ইজাদুর রহমান, অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাঈদুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (চ. দা.) মোরতোজা আল মামুন, নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) মুনতাসির মামুন, পরিকল্পনা কর্মকর্তা (চ. দা.) আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার ও সহকারী পরিচালক (প্রশাসন) মো. নাজমুল হুদা প্রমুখ।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭