মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থানায় যুগান্তকারী পরিবর্তন আসবে-কেসিসি প্রশাসক

কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থানায় যুগান্তকারী পরিবর্তন আসবে-কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে। কেসিসি’র পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার কাজ আরো সহজ হবে। উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থানায় যুগান্তকারী পরিবর্তন আসবে। জলবায়ু সহনশীল ও পরিচ্ছন্ন নগর গঠনে তিনি নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

কেসিসি প্রশাসক আজ বুধবার বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে ‘‘কাইমেট স্মার্ট সার্কুলার ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্লান এন্ড কমপোস্ট প্রিপারেশন’’-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘‘কাইমেট-রিজিলিয়েন্ট কিন সিটিজ ( থ্রি-সি)’’ প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিণে জলবায়ু-স্মার্ট সার্কুলার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যের ধরন ও ব্যবস্থাপনা, বর্জ্য সনাক্তকরণ ও পৃথকীকরণ, কম্পোস্টিং প্রক্রিয়া, ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যান প্রণয়ন, মার্কেটিং ও মূল্যায়ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়। এছাড়া কম্পোস্ট চেম্বার প্রস্তুতি, স্তর বিন্যাস, গুণগত মান নিয়ন্ত্রণ, কম্পোস্ট সংগ্রহ ও প্যাকেজিং বিষয়ে হাতে-কলমে প্রশিণ দেয়া হয়। প্রশিণের মাধ্যমে জলবায়ু-স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন এবং সার্কুলার অর্থনীতি বাস্তবায়নে প্রশিক্ষণার্থীদের সমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে খুলনা মহানগরীর পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রশিক্ষণার্থীরা ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) সেন্টার পরিদর্শন করেন।

প্রশিণে প্রশিক হিসেবে দায়িত্ব পালন করেন থ্রি-সি প্রকল্পের কেন্দ্রীয় প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোসলেহ উদ্দিন ও গাজীপুরের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান। প্রশিণের সার্বিক সমন্বয় করেন থ্রি-সি প্রকল্প-খুলনার সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমানসহ কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুপারভাইজার, ২১ ও ২২ নং ওয়ার্ডের সচিব, ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির (ডব্লিউডিএমসি) সদস্যবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের প্রতিনিধি, আজীবন সদস্য, যুব স্বেচ্ছাসেবক, প্রকল্প কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন প্রশিণে অংশগ্রহণ করেন।

সকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সকাল থেকে তিনি নগরীর দিলখোলা রোড, মিস্ত্রিপাড়া খালপাড় রোড, ইসলামপুর রোড, পিটিআই মোড় ও আহসান আহমেদ রোডসহ মিস্ত্রিপাড়া বাজার ও সংলগ্ন এলাকার মশক নিধন কার্যক্রমসহ পরিস্কার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাসন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের উন্নয়ন কাজসহ সংলগ্ন এলাকার পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোল্লা মো: মাসুম রশিদ, কেসিসি’র সাবেক কাউন্সিলর মো: শমসের আলী মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আরও

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭