মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় ভোক্তার অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা

খুলনায় ভোক্তার অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার এই অভিযান পরিচালনা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এতথ্য নিশ্চিত করেছেন। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর সদর থানার স্যার ইকবাল রোড বাজার এলাকায় রোজ ম্যারি নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে বেনীবাবু রোড এলাকায় ন্যাশনাল ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে মহানগরীর বয়রা এলাকায় রয়েল বেকারিকে ২ হাজার টাকা এবং মেসার্স আখি মেডিসিন হলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
 

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারের ঝরনা ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে কালিয়া উপজেলার কালিয়া বাজারে মেসার্স আনন্দ মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা এবং মেসার্স জিতু রিতু হোটেল রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বারিনগর বাজারের সৌরভ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদের নেতৃত্বে মহম্মদপুর উপজেলার মহম্মদপুর বাজারের মেসার্স আলিফ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার হিজলগাড়ি বাজারের মেসার্স সুফি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের আছাদ বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারের মেসার্স খান হোমিও হলকে ৩ হাজার টাকা এবং সিয়াম স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

সারা দেশ

নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

নীলফামারীতে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সদর থানা পুলিশের আয়োজ...

২০২৬-০৯-১৫ ২০:১২

ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে চৌমাথায় ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

সারা দেশ

ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে চৌমাথায় ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং

গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা টু রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে প্রস্তুতি বিষয়ে মঙ্গলবার বিকাল ৫ টায় পল...

২০২৬-০৯-১৫ ২০:১১

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

সারা দেশ

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-১৫ ২০:১০

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সারা দেশ

সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সরকারকে বিব্রত করতে বিভিন্ন সময় সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্...

২০২৬-০৯-১৫ ১৮:৩৪

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

সারা দেশ

পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে

পিরোজপুরের নেছারাবাদে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার...

২০২৬-০৯-১৫ ১৭:৩৬