শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় ডেঙ্গুতে ২ ও হামে ১ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে ২ ও হামে ১ জনের মৃত্যু

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য দফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৮৫ জন এবং খুলনা জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হন। 

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো ২ জন রোগীই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে মোট ৬৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩২২ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা ১৯ জন।

অন্যদিকে, বিভাগের হাম সংক্রান্ত পৃথক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৩ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় খুলনা জেলায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত বিভাগে মোট ১০ হাজার ৮৯ জন সন্দেহভাজন হাম রোগী চিহ্নিত হয়েছেন, যার মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৫ জন। আর সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

আরও

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন, সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

সারা দেশ

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন, সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষ...

২০২৬-০৮-২৯ ১৯:৫১

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সারা দেশ

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেন স্থানীয় বাস...

২০২৬-০৮-২৯ ১৯:৪৮

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

সারা দেশ

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে তাঁকে পরিকল্প...

২০২৬-০৮-২৯ ১৯:২০

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

সারা দেশ

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড...

২০২৬-০৮-২৯ ১৯:১৭

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

ফরিদপুরে পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্...

২০২৬-০৮-২৯ ১৯:০৯