শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হেফাজত আমিরের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মাদ্রাসার মেহমানখানায় আল্লামা বাবুনগরীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে হেফাজত আমির ধর্ম প্রতিমন্ত্রীকে নানা বিষয়ে পরামর্শ দেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকারকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বজন মুরুব্বি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করছেন। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই আমিরে হেফাজতের সঙ্গে দেখা করতে এবং এখানে আসতে উদগ্রীব ছিলাম।’

তিনি আরও বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়-নীতি অনুসরণ করে এবং তাঁর আদর্শ ধারণ ও লালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।’

এ সময় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দায়িত্বশীল কর্মকর্তাসহ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

আরও

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সারা দেশ

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করেন স্থানীয় বাস...

২০২৬-০৮-২৯ ১৯:৪৮

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

সারা দেশ

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে তাঁকে পরিকল্প...

২০২৬-০৮-২৯ ১৯:২০

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

সারা দেশ

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড...

২০২৬-০৮-২৯ ১৯:১৭

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

ফরিদপুরে পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্...

২০২৬-০৮-২৯ ১৯:০৯

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা নানা ধরনের উসকানি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে...

২০২৬-০৮-২৯ ১৮:৪২