শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট ) ও শনিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১১টার দিকে কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ কাঠালতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই বোতল মদ ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে,শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পাকুরিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, চার বোতল ফেয়ারডিল সিরাপ ও এক বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ৩টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর নওপাড়া সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও শনিবার সকাল ৬টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গুরের পাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার ৭১০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব মাদক ও মালামালের আনুমানিক বাজার মুল্য ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা বলেও জানিয়েছেন বিজিবি।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

ফরিদপুরে পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্...

২০২৬-০৮-২৯ ১৯:০৯

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা নানা ধরনের উসকানি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে...

২০২৬-০৮-২৯ ১৮:৪২

এনসিপিকে প্রতিহতে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্ররা

সারা দেশ

এনসিপিকে প্রতিহতে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্ররা

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেইসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশের...

২০২৬-০৮-২৯ ১৮:৩০

নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: ফারুক

সারা দেশ

নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: ফারুক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে আমরা সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্...

২০২৬-০৮-২৯ ১৮:১২

বাজার ফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ঋণ খুলে দেয়ার দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ

সারা দেশ

বাজার ফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ঋণ খুলে দেয়ার দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ

রাঙামাটিতে বাজার ফান্ড এলাকায় দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম অব...

২০২৬-০৮-২৯ ১৮:০২

ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ...

২০২৬-০৮-২৯ ১৬:৩৩