শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: ফারুক

নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: ফারুক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে আমরা সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তা বাস্তবায়নে সব বাধা আমি প্রতিহত করব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের এমপি জয়নুল আবেদীন ফারুক।

শুক্রবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা মিলনায়তনে উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘আমরা যাদের পেছনে নামাজ পড়ি, যারা মাদ্রাসা-মক্তবে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন, তাদের শিক্ষার্থীদের ন্যায় কথা বলার শিক্ষা দেওয়া উচিত। তাহলে আমাদের ধর্মীয় ভাবমূর্তি সমুন্নত থাকবে।’

তিনি বলেন, ‘আমার এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে আমি অবহিত আছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সব সমস্যার সমাধান করা হবে।’

ছাত্রীদের ইভটিজিংকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি তাৎক্ষণিক সেনবাগ থানার ওসিকে মাদ্রাসার প্রধানদের কাছ থেকে ইভটিজারদের তালিকা নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জয়নুল আবেদীন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেসব টাউট-বদমাইশ বিচারের নামে টাকা খায়, জোর করে মাটি কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করার সাহস পায়নি। তারা কে, কোন দলের—তা আমার কাছে বিবেচ্য নয়। এ ব্যাপারে কাউকেও ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।’

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনার আমলে আমরা যারা জেল খেটেছি, শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছি, তা আপনারা জানেন। শেখ হাসিনার আমলে মেগা প্রকল্পসহ বিভিন্ন খাত থেকে যারা কোটি কোটি টাকা লুট করে বিদেশে আলিশান জীবনযাপন করেছেন, তা চিন্তা করা যায় না। তাদের লুটের কারণে আমাদের উন্নয়ন খাত, জ্বালানি খাত ও বিদ্যুৎ খাত ধ্বংসের তলানিতে এসে পৌঁছেছে। তাই আজ সরকারকে এসব সেক্টর ঠিক করতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। এ সরকারের আমলে সব ঠিক হয়ে যাবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান। উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্যসচিব আনোয়ার হোসেন বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী, জয়নুল আবেদীন ফারুক ফাউন্ডেশনের আহ্বায়ক মিয়া মো. ইলিয়াছ, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্যসচিব মো. শহিদ উল্যাহ, নবীপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে শিক্ষকদের মাঝে উপহার হিসেবে জয়নুল আবেদীন ফারুক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আরও

বাজার ফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ঋণ খুলে দেয়ার দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ

সারা দেশ

বাজার ফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ঋণ খুলে দেয়ার দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ

রাঙামাটিতে বাজার ফান্ড এলাকায় দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম অব...

২০২৬-০৮-২৯ ১৮:০২

ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ...

২০২৬-০৮-২৯ ১৬:৩৩

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারা দেশ

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা, জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে ন...

২০২৬-০৮-২৯ ১৫:৪৩

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার -১৯

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার -১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও ছিনতাইকারীসহ মোট ১৯ জনকে...

২০২৬-০৮-২৯ ১৫:৪২