শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন, সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন, সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) সভাপতি এবং কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ধীরেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ।

সভায় বক্তব্য দেন ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুর্শেদ আলী, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।

সভায় শিক্ষকদের পেশাগত স্বার্থ, পারস্পরিক ঐক্য ও সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পরে কাউন্সিলে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান উপস্থিত শিক্ষকরা। তাঁদের নেতৃত্বে শিক্ষক সমিতির কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

সারা দেশ

রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে তাঁকে পরিকল্প...

২০২৬-০৮-২৯ ১৯:২০

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

সারা দেশ

কুষ্টিয়ায় ২৯ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড...

২০২৬-০৮-২৯ ১৯:১৭

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে চাষিদের সঙ্গে কৃষি মন্ত্রীর মতবিনিময়

ফরিদপুরে পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্...

২০২৬-০৮-২৯ ১৯:০৯

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

উসকানি দিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: সমাজকল্যাণমন্ত্রী

পলায়নকৃত স্বৈরাচার ও তাদের দোসররা নানা ধরনের উসকানি দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে...

২০২৬-০৮-২৯ ১৮:৪২

এনসিপিকে প্রতিহতে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্ররা

সারা দেশ

এনসিপিকে প্রতিহতে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্ররা

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেইসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশের...

২০২৬-০৮-২৯ ১৮:৩০