সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও নির্বাচন কমিশনার জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৬ ইরুফা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ সকল তথ্য জানানো হয়েছে।

নির্বাচনে চার জন সহসভাপতি, এক জন সাধারণ সম্পাদক, এক জন অতিরিক্ত সাধারণ সম্পাদক, দুই জন যুগ্ম সম্পাদক, এক জন কোষাধ্যক্ষ, ১৩ জন নির্বাহী সদস্য, দুই জন নির্বাহী সদস্য (উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণের জন্য সংরক্ষিত) এবং দুই জন নির্বাহী সদস্য (মহিলা সংরক্ষিত) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

খসড়া ভোটার তালিকা সংশোধনের জন্য আপত্তি বা আবেদন আগামী ২০ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনার অফিস কক্ষে গ্রহণ করা হবে। খসড়া ভোটার তালিকা আপত্তির বিষয়ে ২৩ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনারের অফিস কক্ষে শুনানি ও নিষ্পত্তি করা হবে। 

২৪ আগস্ট বিকাল চারটায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র (প্রতিটি মনোনয়নপত্রের মূল্য দুই হাজার টাকা) ৩০ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনা অফিস কক্ষ থেকে বিতরণ করা হবে। মনোনয়নপত্র ০১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনা অফিস কক্ষে দাখিল করা যাবে। 

মনোনয়নপত্র বাছাই ৩ সেপ্টেম্বর বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। খসড়া প্রার্থী তালিকা ৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনা অফিস কক্ষ অনুষ্ঠিত হবে। 

প্রার্থীদের নামের চুড়ান্ত তালিকা ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায়, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও বেসরকারি ফলাফল ভোট গ্রহণের পর খুলনা জেলা স্টেডিয়াম ভবনে প্রকাশ করা হবে।

আরও

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় সোনারগাঁয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্ধারিত পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৪ ১৮:১৭